৬৬/৮. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর যে সব সাহাবী কারী ছিলেন।
সহিহ বুখারী : ৫০০৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫০০৪
مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِيْ ثَابِتٌ الْبُنَانِيُّ وَثُمَامَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ يَجْمَعْ الْقُرْآنَ غَيْرُ أَرْبَعَةٍ أَبُو الدَّرْدَاءِ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُوْ زَيْدٍ قَالَ وَنَحْنُ وَرِثْنَاهُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইন্তিকাল করলেন। তখন চারজন ব্যতীত আর কেউ কুরআন সংগ্রহ করেননি। তাঁরা হলেন আবুদ দারদা (রাঃ), মুয়াজ ইবন জাবাল (রাঃ), যায়দ ইবন সাবিত (রাঃ) এবং আবু যায়দ (রাঃ)। আনাস (রাঃ) বলেন, আমরা আবু যায়দ (রাঃ)-এর উত্তরসূরি।
আধুনিক প্রকাশনীঃ ৪৬৩৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৩৮
