৬৬/১৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫০২১ - উম্মতের সময় ও আল্লাহর দয়া

সব কালামের উপর কুরআনের শ্রেষ্ঠত্ব।

আল্লাহর দয়া ও উম্মতের দৃষ্টান্ত: অল্প সময়ে বড় প্রতিদান

সহীহ বুখারীহাদিস নম্বর ৫০২১

مُسَدَّدٌ عَنْ يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِيْ عَبْدُ اللهِ بْنُ دِيْنَارٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّمَا أَجَلُكُمْ فِيْ أَجَلِ مَنْ خَلَا مِنَ الْأُمَمِ كَمَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ وَمَغْرِبِ الشَّمْسِ وَمَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُوْدِ وَالنَّصَارَى كَمَثَلِ رَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا فَقَالَ مَنْ يَعْمَلُ لِيْ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيْرَاطٍ فَعَمِلَتْ الْيَهُوْدُ فَقَالَ مَنْ يَعْمَلُ لِيْ مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى الْعَصْرِ عَلَى قِيْرَاطٍ فَعَمِلَتْ النَّصَارَى ثُمَّ أَنْتُمْ تَعْمَلُوْنَ مِنَ الْعَصْرِ إِلَى الْمَغْرِبِ بِقِيْرَاطَيْنِ قِيْرَاطَيْنِ قَالُوْا نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ عَطَاءً قَالَ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوْا لَا قَالَ فَذَاكَ فَضْلِيْ أُوْتِيْهِ مَنْ شِئْتُ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

অতীতের জাতিসমূহের সঙ্গে তোমাদের জীবনকালের তুলনা হচ্ছে আসর ও মাগরিবের সালাতের মধ্যবর্তী সময়কালের মত। তোমাদের এবং ইয়াহূদী-নাসারাদের দৃষ্টান্ত হচ্ছে ঐ ব্যক্তির ন্যায়, যে শ্রমিকদের কাজে নিযুক্ত করে তাদেরকে বলল, “তোমাদের মধ্যে কে এক কীরাতের বিনিময়ে দ্বি-প্রহর পর্যন্ত কাজ করবে?” ইয়াহূদীরা কাজ করল। তারপর সেই ব্যক্তি আবার বলল, তোমাদের মধ্যে কে এক কীরাতের বিনিময়ে দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে? নাসারারা কাজ করল।এরপর তোমরা (মুসলিমরা) আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেকে দু’ কীরাতের বিনিময় কাজ করেছ। তারা বলল, আমরা কম মজুরী নিয়েছি এবং অধিক কাজ করেছি। তিনি (আল্লাহ্‌) বললেন, আমি কি তোমাদের অধিকারের ব্যাপারে যুল্‌ম করেছি? তারা উত্তরে বলবে, না। এরপর আল্লাহ্‌ বলবেন, এটা আমার দয়া, আমি যাকে ইচ্ছে দিয়ে থাকি।

সহীহ বুখারী হাদিস ৫০২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে অতীতের জাতিগুলোর সঙ্গে মুসলিম উম্মতের সময়ের তুলনা একটি কাজের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ইহুদিরা দিনের প্রথম ভাগে এক কীরাতের বিনিময়ে কাজ করল। নাসারারা দুপুর থেকে আসর পর্যন্ত এক কীরাতের বিনিময়ে কাজ করল। এরপর মুসলিমরা আসর থেকে মাগরিব পর্যন্ত তুলনামূলক কম সময়ে কাজ করল, কিন্তু দুই কীরাত করে প্রতিদান পেল। আগের কর্মীরা আপত্তি করল যে তারা বেশি কাজ করেও কম মজুরি পেয়েছে। তখন উত্তর দেওয়া হলো, তাদের অধিকার থেকে কিছু কমানো হয়নি। এ প্রতিদান আল্লাহর দয়া, তিনি যাকে ইচ্ছা দেন। হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহ কাউকে জুলুম করেন না; তাঁর অনুগ্রহ তাঁর ইচ্ছা অনুযায়ী আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ কারও ন্যায্য অধিকার কমিয়ে দেন না।
  • অন্যের প্রাপ্তি দেখে অভিযোগের আগে নিজের প্রাপ্ত অধিকার দেখা দরকার।
  • অল্প সময়ে বেশি প্রতিদান পাওয়া আল্লাহর দয়ার একটি রূপ হতে পারে।
  • উম্মতের মর্যাদা আল্লাহর অনুগ্রহের সঙ্গে যুক্ত, অহংকারের সঙ্গে নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন