৩৭/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২২৬৮ - উম্মতের ফযীলত ও আল্লাহর অনুগ্রহ
অর্ধেক দিনের জন্য মজদুর নিয়োগ করা।
মজদুরের উপমায় উম্মতের ফযীলত
সহীহ বুখারী : ২২৬৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২২৬৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الْكِتَابَيْنِ كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ، ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى ثُمَّ، قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنَ الْعَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ فَأَنْتُمْ هُمْ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالُوا مَا لَنَا أَكْثَرَ عَمَلاً، وَأَقَلَّ عَطَاءً قَالَ هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوا لاَ. قَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ ".
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, তোমরা এবং উভয় আহলে কিতাব (ইয়াহূদী ও খৃষ্টান)-এর উদাহরণ হল এমন এক ব্যক্তির মতো, যে কয়েকজন মজদুরকে কাজে নিয়োগ করে বলল, সকাল হতে দুপুর পর্যন্ত এক কিরআত পারিশ্রমিকের বিনিময়ে আমার কাজ কে করবে? তখন ইয়াহূদী কাজ করে দিল। তারপর সে ব্যক্তি বলল, কে আছ যে দুপুর হতে আসর পর্যন্ত এক কিরআতের বিনিময়ে আমার কাজ করে দেবে? তখন খৃষ্টান কাজ করে দিল।তারপর সে ব্যক্তি বলল, কে আছ যে আসর হতে সূর্যাস্ত পর্যন্ত দুই কিরআত পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে? আর তোমরাই হলে (মুসলমান) তারা (যারা অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক লাভ করলে) তাতে ইয়াহূদী ও খৃষ্টানরা রাগান্বিত হল, তারা বলল, এটা কেমন কথা, আমরা কাজ করলাম বেশী, অথচ পারিশ্রমিক পেলাম কম। তখন সে ব্যক্তি (নিয়োগকর্তা) বলল, আমি তোমাদের প্রাপ্য কম দিয়েছি? তারা বলল, না। তখন সে বলল, সেটা তো আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা দান করি।
সহীহ বুখারী হাদিস ২২৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের কোর টপিক হলো আল্লাহর অনুগ্রহ। নবী (صلى الله عليه وسلم) মুসলিম উম্মত এবং ইহুদি-খ্রিস্টানদের উদাহরণ দিয়েছেন কয়েকজন মজদুরের মাধ্যমে। প্রথম দল সকাল থেকে দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করল, দ্বিতীয় দল দুপুর থেকে আসর পর্যন্ত এক কিরাত পেল, আর শেষ দল আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই কিরাত পেল। আগের দলগুলো বেশি কাজ করেও কম পাওয়ায় আপত্তি করল। তখন নিয়োগকর্তা বলল, তোমাদের প্রাপ্য কম দেওয়া হয়নি; এটি আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা দিই। মূল কীওয়ার্ড হলো মুসলিম উম্মতের উদাহরণ হাদিস। এখানে ন্যায়, প্রাপ্য অধিকার ও আল্লাহর ফযল স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রাপ্য অধিকার পূর্ণ দিলে কারও প্রতি জুলুম হয় না।
- আল্লাহ তাঁর অনুগ্রহ যাকে চান তাকে দেন।
- অন্যের প্রাপ্তি দেখে আপত্তি করার আগে নিজের প্রাপ্য দেখা উচিত।
- কম সময়ে কাজ করলেও আল্লাহর দয়া বড় হতে পারে।
