৯/১৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫৭ - উম্মতের সময় ও আল্লাহর অনুগ্রহ
সূর্যাস্তের পূর্বে যে ব্যক্তি আসরের এক রাকাত পেল।
আল্লাহর অনুগ্রহ: আগের উম্মত ও মুসলিম উম্মতের উদাহরণ
সহীহ বুখারী : ৫৫৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫৭
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ أَىْ رَبَّنَا أَعْطَيْتَ هَؤُلاَءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثَرَ عَمَلاً، قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَىْءٍ قَالُوا لاَ، قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ».
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) -কে বলতে শুনেছেন, আগেকার উম্মাতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হলো আসর হতে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের ন্যায়। তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেয়া হয়েছিল। তারা তদনুযায়ী কাজ করতে লাগলো; যখন দুপুর হলো, তখন তারা অপারগ হয়ে পড়লো। তাদের এক এক ‘কীরাত’ করে পারিশ্রমিক প্রদান করা হয়। আর ইনজীল অনুসারীদেরকে ইনজীল দেয়া হলো। তারা আসরের সালাত পর্যন্ত কাজ করে অপারগ হয়ে পড়লো। তাদেরকে এক এক ‘কীরাত’ করে পারিশ্রমিক দেয়া হলো।অতঃপর আমাদেরকে কোরআন দেয়া হলো। আমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম। আমাদের দু’ দু’ ‘কীরাত’ করে দেয়া হলো। এতে উভয় কিতাবী সম্প্রদায় বলল, হে আমাদের প্রতিপালক! তাদের দু’ দু’ ‘কীরাত’ করে দান করেছেন, আর আমাদের দিয়েছেন এক এক কীরাত করে; অথচ আমলের দিক দিয়ে আমরাই বেশি। আল্লাহ্ তা‘আলা বললেনঃ তোমাদের পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের প্রতি কোনোরূপ যুলুম করেছি? তারা বললো, না। তখন আল্লাহ্ তা‘আলা বললেনঃ এ হলো, আমার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দেই।
সহীহ বুখারী হাদিস ৫৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর অনুগ্রহ এবং উম্মতদের উদাহরণ। নবী صلى الله عليه وسلم বলেন, আগের উম্মতের তুলনায় মুসলিম উম্মতের সময় হলো আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মতো। তাওরাত অনুসারীরা কাজ করল দুপুর পর্যন্ত, তারপর অপারগ হলো এবং এক কীরাত করে পেল। ইনজিল অনুসারীরা কাজ করল আসর পর্যন্ত, তারপর অপারগ হলো এবং এক কীরাত করে পেল। এরপর মুসলিম উম্মতকে কুরআন দেওয়া হলো; তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ করল এবং দুই কীরাত করে পেল। তখন আগের দুই কিতাবের অনুসারীরা বলল, আমরা বেশি কাজ করেছি, তবু তাদের বেশি দেওয়া হলো। আল্লাহ বলেন, তোমাদের পাওনায় কি কোনো জুলুম করেছি? তারা বলে, না। তখন আল্লাহ বলেন, এটি আমার অনুগ্রহ; যাকে ইচ্ছা দিই। এই হাদিসে আল্লাহর ন্যায় ও অনুগ্রহ—দুটিই স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিম উম্মতের সময়কে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
- তাওরাত ও ইনজিল অনুসারীদের উদাহরণ কাজ ও পারিশ্রমিক দিয়ে বোঝানো হয়েছে।
- আল্লাহ কারও পাওনায় জুলুম করেন না।
- আল্লাহ তাঁর অনুগ্রহ যাকে চান তাকে দেন।
