৬৬/২৬. অধ্যায়ঃ
কুরআন মুখস্থ করে ভুলে যাওয়া এবং কেউ কি বলতে পারে, আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি?
وَكَذَا وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴿سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهُ﴾.এবং আল্লাহ তা‘আলা বলেন: অবশ্যই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলে যাবে না, অবশ্য আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া.....।"
সহিহ বুখারী : ৫০৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৫০৩৯
أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُوْرٍ عَنْ أَبِيْ وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِئْسَ مَا لِأَحَدِهِمْ يَقُوْلُ نَسِيْتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ هُوَ نُسِّيَ.
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, কোন লোক এ কথা কেন বলে যে, আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি; বরং (আল্লাহর পক্ষ থেকে) তাকে ভুলিয়ে দেয়া হয়েছে।
আধুনিক প্রকাশনীঃ ৪৬৬৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৭০
