৬৬/২৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫০৪১ - কুরআন সাত কিরাআতে নাজিল

যারা সূরা বাকারাহ বা অমুক অমুক সূরা বলাতে দোষ মনে করেন না।

কুরআন সাত কিরাআতে নাজিল: ভিন্ন পাঠ নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫০৪১

أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ حَدِيْثِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُمَا سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُوْلُسَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيْمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُوْرَةَ الْفُرْقَانِ فِيْ حَيَاةِ رَسُوْلِ اللهِ ﷺ فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوْفٍ كَثِيْرَةٍ لَمْ يُقْرِئْنِيْهَا رَسُوْلُ اللهِ ﷺ فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلَاةِ فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ فَلَبَبْتُهُ فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّوْرَةَ الَّتِيْ سَمِعْتُكَ تَقْرَأُ قَالَ أَقْرَأَنِيْهَا رَسُوْلُ اللهِ ﷺ فَقُلْتُ لَهُ كَذَبْتَ فَوَاللهِ إِنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَهُوَ أَقْرَأَنِيْ هَذِهِ السُّوْرَةَ الَّتِيْ سَمِعْتُكَفَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُوْلِ اللهِ ﷺ أَقُوْدُهُ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنِّيْ سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُوْرَةَ الْفُرْقَانِ عَلَى حُرُوْفٍ لَمْ تُقْرِئْنِيْهَا وَإِنَّكَ أَقْرَأْتَنِيْ سُوْرَةَ الْفُرْقَانِ فَقَالَ يَا هِشَامُ اقْرَأْهَا فَقَرَأَهَا الْقِرَاءَةَ الَّتِيْ سَمِعْتُهُ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ اقْرَأْ يَا عُمَرُ فَقَرَأْتُهَا الَّتِيْ أَقْرَأَنِيْهَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ.

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি হিশাম ইব্‌নু হাকীম ইব্‌নু হিযামকে রাসূলুল্লাহ্‌ (ﷺ)- এর জীবদ্দশায় ‘সূরা ফুরকান’ তিলাওয়াত করতে শুনলাম। আমি লক্ষ্য করলাম যে, সে বিভিন্ন কিরাআতে তা পাঠ করছে, যা আল্লাহ্‌র রাসূল আমাকে শিখাননি। যার ফলে তাকে সালাতের মধ্যেই ধরতে উদ্যত হলাম। অবশ্য আমি তার সালাত শেষে সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করলাম।সালাত শেষ হতেই তার গলায় রুমাল পেঁচিয়ে ধরলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এইমাত্র আমি তোমাকে যা পাঠ করতে শুনলাম, তা তোমাকে কে শিখিয়েছে? সে উত্তর করল, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এরূপ শিখিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো! আল্লাহ্‌র কসম, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে ভিন্ন ভাবে তিলাওয়াত করা শিখিয়েছেন, যা তোমাকে তিলাওয়াত করতে শুনেছি।এরপর আমি তাকে টেনে নিয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ)- এর কাছে উপস্থিত হলাম এবং বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমি এই ব্যক্তিকে ভিন্ন ভাবে ‘সূরা ফুরকান’ পাঠ করতে শুনেছি, যে পদ্ধতি আপনি আমাকে তিলাওয়াত করতে শিখাননি। অথচ আপনি আমাকে সূরা ফুরকান তিলাওয়াত শিখিয়েছেন। এরপর তিনি বললেন, হে হিশাম! পাঠ করো! সুতরাং আমি যেভাবে পাঠ করতে শুনেছি, সে সেই ভাবেই পাঠ করল। এরপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, এভাবে কোরআন অবতীর্ণ হয়েছে।এরপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, হে ‘উমর। তুমি পাঠ করো, সুতরাং রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে যেভাবে শিখিয়েছিলেন, সেভাবে আমি পাঠ করলাম। এরপর তিনি বললেন, কোরআন এভাবেই অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বললেন, সাত কিরাআত বা পদ্ধতিতে পাঠ করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং এর মধ্যে যে পদ্ধতি তোমার জন্য সহজ, সে পদ্ধতিতে পড়।

সহীহ বুখারী হাদিস ৫০৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ) সূরা ফুরকানের কিরাআত নিয়ে হিশাম ইবন হাকীম (রাঃ)-এর সঙ্গে মতভেদে পড়েন। তিনি শুনলেন, হিশাম এমনভাবে পড়ছেন যা তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শেখেননি। তাই তিনি সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন এবং পরে বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে যান। নবী (صلى الله عليه وسلم) দুজনকেই পড়তে বলেন এবং দুজনের পাঠ শুনে বলেন, এভাবেই কুরআন নাজিল হয়েছে। এরপর তিনি বলেন, কুরআন সাত কিরাআত বা পদ্ধতিতে নাজিল হয়েছে, তাই যা সহজ, তা পড়ো। এই হাদিস কুরআন তিলাওয়াত, কিরাআতের ভিন্নতা এবং দ্বীনি বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে ফিরে যাওয়ার শিক্ষা দেয়। এতে তাড়াহুড়া করে কাউকে ভুল বলা থেকে সাবধান হওয়ার ইঙ্গিতও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিরাআতের ভিন্নতা নবী (صلى الله عليه وسلم)-এর অনুমোদিত পদ্ধতির মধ্যে থাকতে পারে।
  • দ্বীনি বিষয়ে সন্দেহ হলে জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তির কাছে ফিরে যেতে হয়।
  • মতভেদে তাড়াহুড়া না করে যাচাই করা গুরুত্বপূর্ণ।
  • কুরআন পাঠে সহজ পদ্ধতি অনুসরণের সুযোগ রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন