৬৭/৫. অধ্যায়ঃ
যদি কেউ কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরাত করে কিংবা কোনো নেক কাজ করে তবে সে তার নিয়্যত অনুসারে (কর্মফল) পাবে।
সহিহ বুখারী : ৫০৭০
সহিহ বুখারীহাদিস নম্বর ৫০৭০
يَحْيٰى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ يَحْيٰى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْعَمَلُ بِالنِّيَّةِ وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَو‘ى فَمَنْ كَانَتْ هِجْرَتُه“ إِلَى اللهِ وَرَسُوْلِه„ فَهِجْرَتُه“ إِلَى اللهِ وَرَسُوْلِه„ وَمَنْ كَانَتْ هِجْرَتُه“ إِلٰى دُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُه“ إِلٰى مَا هَاجَرَ إِلَيْهِ.
‘উমার ইব্নু খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, নিয়তের উপরেই কাজের ফলাফল নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। কাজেই যার হিজরত আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য, তার হিজরত আল্লাহ এবং তাঁর রাসূলের জন্যই। আর যার হিজরত পার্থিব লাভের জন্য অথবা কোন মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরতের ফল সেটাই, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।
আধুনিক প্রকাশনীঃ ৪৬৯৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭০০
