৬৭/২০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫০৯৮ - ইয়াতীম মেয়ের সম্পদে ইনসাফ

চারের অধিক বিয়ে না করা সম্পর্কে।

لِقَوْلِهِ تَعَالَى : ﴾مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ﴿ وَقَالَ عَلِيُّ بْنُ الْحُسَيْنِ عَلَيْهِمَا السَّلاَمُ يَعْنِي مَثْنَى أَوْ ثُلاَثَ أَوْ رُبَاعَ وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ ﴾أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ﴿ يَعْنِي مَثْنَى أَوْ ثُلاَثَ أَوْ رُبَاعَআল্লাহ তা‘আলার বাণী: “তোমরা বিয়ে কর দু’জন, তিনজন অথবা চারজন।” (সূরা আন-নিসা ৪/২)‘আলী ইবন হুসাইন (রহঃ) বলেন: এর অর্থ হচ্ছে দু’জন অথবা তিনজন অথবা চারজন। আল্লাহ তা‘আলা বলেন, “(ফেরেশতাদের) দু’ অথবা তিন অথবা চারখানা পাখা আছে” (সূরা ফাতির ৩৫/১)- এর অর্থ দু’ দু’খানা, তিন তিনখানা এবং চার চারখানা।"

ইয়াতীম ইনসাফ: সম্পদের লোভে বিয়ে নয়, ন্যায় রক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫০৯৮

مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُوا فِي الْيَتَامٰى قَالَتِ الْيَتِيمَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ وَهُوَ وَلِيُّهَا فَيَتَزَوَّجُهَا عَلٰى مَالِهَا وَيُسِيءُ صُحْبَتَهَا وَلاَ يَعْدِلُ فِي مَالِهَا فَلْيَتَزَوَّجْ مَا طَابَ لَه“ مِنَ النِّسَاءِ سِوَاهَا مَثْنٰى وَثُلاَثَ وَرُبَاعَ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

‘যদি তোমরা ভয় কর ইয়াতীমদের মধ্যে পূর্ণ ইনসাফ কায়িম করতে পারবে না’– (সূরা আন্‌-নিসা ৪/৩)– এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, এ আয়াত ঐ সমস্ত ইয়াতীম বালিকাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যাদের অভিভাবক তাদের সম্পদের লোভে বিয়ে করে। কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদের সম্পত্তিকে ইনসাফের সঙ্গে রক্ষণাবেক্ষণ করে না। তার জন্য সঠিক পন্থা এই যে, ঐ বালিকাদের ছাড়া মহিলাদের মধ্য থেকে তার ইচ্ছা অনুযায়ী দু’জন অথবা তিনজন অথবা চারজনকে বিয়ে করতে পারবে।

সহীহ বুখারী হাদিস ৫০৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) সূরা আন-নিসার আয়াত ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই আয়াত এমন ইয়াতীম বালিকাদের বিষয়ে, যারা কোনো পুরুষের তত্ত্বাবধানে থাকে এবং সেই পুরুষ তাদের সম্পদের কারণে তাদের বিয়ে করতে চায়। কিন্তু সে তাদের সঙ্গে ভালো আচরণ করে না এবং তাদের সম্পদ ইনসাফের সঙ্গে রক্ষা করে না। এমন অবস্থায় তাকে ঐ ইয়াতীম মেয়েদের বাদ দিয়ে অন্য নারীদের মধ্য থেকে দুই, তিন বা চারজন পর্যন্ত বিয়ে করতে বলা হয়েছে। হাদিসটির মূল শিক্ষা খুব পরিষ্কার—অভিভাবকত্ব একটি আমানত। ইয়াতীম মেয়ের সম্পদ, সম্মান ও অধিকার রক্ষা না করে বিয়ের মাধ্যমে নিজের স্বার্থ নেওয়া অন্যায়। বিয়েতে ন্যায়, সদাচার এবং সম্পদের নিরাপত্তা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াতীম মেয়ের সম্পদ ও সম্মান আমানত হিসেবে রক্ষা করতে হবে।
  • সম্পদের লোভে বিয়ে করা এবং খারাপ ব্যবহার করা অন্যায়।
  • ইনসাফ করতে না পারলে নিজের স্বার্থের সম্পর্ক থেকে দূরে থাকা উচিত।
  • অভিভাবকের দায়িত্ব হলো রক্ষা করা, সুযোগ নেওয়া নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন