৬৭/৪১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫১৩৫ - মোহর না থাকলে কুরআন জানা বিষয়ে বিয়ের ঘটনা
সুলতানই ওলী (যার কোন ওলী নাই)। এর প্রমাণ নবী (ﷺ)-এর হাদিস: আমি তাকে তোমার কাছে জানা কুরআনের বিনিময়ে বিয়ে দিলাম।
মোহর ও কুরআন: কিছু না থাকলেও বিয়ের দায়িত্বশীল সমাধান
সহীহ বুখারী : ৫১৩৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫১৩৫
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلٰى رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَتْ إِنِّي وَهَبْتُ مِنْ نَفْسِي فَقَامَتْ طَوِيلاً فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ قَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ تُصْدِقُهَا قَالَ مَا عِنْدِي إِلاَّ إِزَارِي فَقَالَ إِنْ أَعْطَيْتَهَا إِيَّاه“ جَلَسْتَ لاَ إِزَارَ لَكَ فَالْتَمِسْ شَيْئًا فَقَالَ مَا أَجِدُ شَيْئًا فَقَالَ الْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَلَمْ يَجِدْ فَقَالَ أَمَعَكَ مِنَ الْقُرْآنِ شَيْءٌ قَالَ نَعَمْ سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ سَمَّاهَا فَقَالَ قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ.
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক মহিলা রাসূলুল্লাহ্ (ﷺ) – এর কাছে এসে বলল, আমি আমার নিজেকে আপনার কাছে দান করলাম। এরপর সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকল। তখন একজন লোক বলল, আপনার দরকার না হলে, আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহর দেয়ার মত কি কিছু আছে? লোকটি বলল, আমার এ তহবন্দ ছাড়া আর কিছুই নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি তুমি তহবন্দখানা তাকে দিয়ে দাও, তাহলে তোমার কিছু থাকবে না। কাজেই তুমি অন্য কিছু খুঁজে আন। লোকটি বলল, আমি কোন কিছুই পেলাম না।নবী (ﷺ) বললেন, খুঁজে দেখ, যদি একটি লোহার আংটিও পাও। সে কিছুই পেল না। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, কোরআনের কিছু অংশ তোমার জানা আছে কি? লোকটি বলল হ্যাঁ! অমুক অমুক সূরা আমার জানা আছে এবং সে সূরাগুলোর নাম বলল। নবী (ﷺ) বললেন, কোরআনের যা তোমার জানা আছে, তার বিনিময়ে আমি তাকে তোমার নিকট বিয়ে দিলাম।
সহীহ বুখারী হাদিস ৫১৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক নারী রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে নিজেকে দান করার কথা বলেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। একজন লোক বলেন, আপনার দরকার না হলে আমার সঙ্গে তার বিয়ে দিন। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করেন, মোহর দেওয়ার মতো কিছু আছে কি না। লোকটি বলে, তহবন্দ ছাড়া তার কিছু নেই। নবী صلى الله عليه وسلم বলেন, তা দিলে তার নিজের কিছু থাকবে না। এরপর অন্য কিছু খুঁজতে বলেন, এমনকি লোহার আংটিও খুঁজতে বলেন। লোকটি কিছুই পায় না। শেষে নবী صلى الله عليه وسلم জানতে চান, কুরআনের কিছু জানা আছে কি না। লোকটি কয়েকটি সূরা জানার কথা বললে, সেই কুরআন জানার ভিত্তিতে বিয়ে দেওয়া হয়। এখানে বারবার খোঁজার নির্দেশ এসেছে, যা দেখায় বিয়ের ব্যবস্থায় সামান্য হলেও দেওয়ার মতো কিছু আছে কি না, তা দেখা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মোহর দেওয়ার সামর্থ্য খোঁজার কথা হাদিসে এসেছে।
- নিজের প্রয়োজনীয় পোশাক দিয়ে দিলে সমস্যার সমাধান হয় না—এ দিকটি দেখানো হয়েছে।
- কুরআন জানা এই ঘটনার মধ্যে মূল্যবান বিষয় হিসেবে এসেছে।
- বিয়ের বিষয়ে দায়িত্বশীল প্রশ্ন ও যাচাই করা হয়েছে।
