৬৭/৩৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫১৩২ - কুরআন জানার বিনিময়ে বিয়ের সংক্ষিপ্ত শিক্ষা
ওয়ালী বা অভিভাবক নিজেই যদি বিয়ের প্রার্থী হয়।
وَخَطَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ امْرَأَةً هُوَ أَوْلَى النَّاسِ بِهَا فَأَمَرَ رَجُلاً فَزَوَّجَهُوَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لأُمِّ حَكِيمٍ بِنْتِ قَارِظٍ أَتَجْعَلِينَ أَمْرَكِ إِلَيَّ قَالَتْ نَعَمْ فَقَالَ قَدْ زَوَّجْتُكِوَقَالَ عَطَاءٌ لِيُشْهِدْ أَنِّي قَدْ نَكَحْتُكِ أَوْ لِيَأْمُرْ رَجُلاً مِنْ عَشِيرَتِهَاوَقَالَ سَهْلٌ قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ ﷺ أَهَبُ لَكَ نَفْسِي فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَاমুগীরা ইবন শু‘বা (রাঃ) এমন এক মহিলার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, যার নিকটতম অভিভাবক তিনিই ছিলেন। সুতরাং তিনি অন্য একজনকে তার সঙ্গে বিয়ে বন্ধনের আদেশ দিলে সে ব্যক্তি তার সঙ্গে বিয়ে করিয়ে দিলেন।‘আবদুর রহমান ইবন ‘আউফ (রাঃ) উম্মু হাকীম বিনতে কারিয (রাঃ)-কে বললেন, তুমি কি তোমার বিয়ের ব্যাপারে আমাকে দায়িত্ব দেবে? তিনি বললেন, হ্যাঁ। ‘আবদুর রহমান (রাঃ) বললেন, আমি তোমাকে বিয়ে করলাম। ‘আত্বা বলেন, অভিভাবক লোকদেরকে সাক্ষী রেখে বলবে, আমি তোমাকে বিয়ে করলাম; অথবা ঐ মহিলার নিকটতম আত্মীয়দের কাউকে তার কাছে তাকে বিয়ে দেয়ার জন্য বলবে।সাহল (রাঃ) বলেন, একজন মহিলা এসে নবী (ﷺ)-এর কাছে বলল, আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম। এরপর একজন লোক বলল, হে আল্লাহর রাসূল! এই মহিলাকে যদি আপনার প্রয়োজন না থাকে, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন।"
কুরআন জানার মূল্য: মোহর না থাকলে বিয়ের ঘটনার শিক্ষা
সহীহ বুখারী : ৫১৩২
সহীহ বুখারীহাদিস নম্বর ৫১৩২
أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا أَبُو حَازِمٍ حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ كُنَّا عِنْدَ النَّبِيِّ ﷺ جُلُوسًا فَجَاءَتْه“ امْرَأَةٌ تَعْرِضُ نَفْسَهَا عَلَيْهِ فَخَفَّضَ فِيهَا النَّظَرَ وَرَفَعَه“ فَلَمْ يُرِدْهَا فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِه„ زَوِّجْنِيهَا يَا رَسُوْلَ اللهِ قَالَ أَعِنْدَكَ مِنْ شَيْءٍ قَالَ مَا عِنْدِي مِنْ شَيْءٍ قَالَ وَلاَ خَاتَمٌ مِنْ حَدِيدٍ قَالَ وَلاَ خَاتَمٌ مِنْ حَدِيدٍ وَلٰكِنْ أَشُقُّ بُرْدَتِي هٰذِه„ فَأُعْطِيهَا النِّصْفَ وَآخُذُ النِّصْفَ قَالَ لاَ هَلْ مَعَكَ مِنَ الْقُرْآنِ شَيْءٌ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ.
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা নবী (ﷺ) - এর নিকট বসা ছিলাম। এমন সময় নবী (ﷺ) - এর নিকট একজন মহিলা এসে নিজেকে পেশ করল। নবী (ﷺ) তার আপাদমস্তক ভাল করে দেখলেন; কিন্তু তার কথার কোন উত্তর দিলেন না। একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! তাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু আছে কি? লোকটি উত্তর করল, না, আমার কাছে কিছু নেই।রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, একটি লোহার আংটিও নেই? লোকটি উত্তর করল, না, আমার একটি লোহার আংটিও নেই। কিন্তু আমি আমার পরিধানের তহবন্দের অর্ধেক তাকে দেব আর অর্ধেক নিজে পরব। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, না। তোমার কোরআন মাজীদের কিছু জানা আছে? সে বলল, হ্যাঁ। নবী (ﷺ) বললেন, তুমি যে পরিমাণ কোরআন জান, তার পরিবর্তে আমি তাকে তোমার সাথে বিয়ে দিলাম।
সহীহ বুখারী হাদিস ৫১৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর কাছে এক নারীর নিজেকে পেশ করার ঘটনা সংক্ষেপে এসেছে। নবী صلى الله عليه وسلم তাকে গ্রহণ করেননি। একজন সাহাবি অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, তাকে আমার সঙ্গে বিয়ে দিন। নবী صلى الله عليه وسلم জানতে চান, তার কাছে কিছু আছে কি না। লোকটি বলে, কিছু নেই; এমনকি লোহার আংটিও নেই। সে নিজের চাদর ভাগ করে দেওয়ার কথা বলে, কিন্তু নবী صلى الله عليه وسلم তা গ্রহণ করেননি। এরপর তিনি জিজ্ঞেস করেন, কুরআনের কিছু তার জানা আছে কি না। লোকটি হ্যাঁ বললে নবী صلى الله عليه وسلم বলেন, যে কুরআন তোমার জানা আছে, তার কারণে আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিলাম। এই বর্ণনা মোহর, সামর্থ্য ও কুরআনের মর্যাদা বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়েতে মোহর বা দেওয়ার মতো কিছু খোঁজার কথা এসেছে।
- অকার্যকর প্রস্তাব গ্রহণ করা হয়নি।
- কুরআন জানা এই ঘটনায় মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে।
- বিয়ে নিয়ে সিদ্ধান্তে বাস্তবতা দেখা জরুরি।
