৬৭/৩৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫১২৬ - লোহার আংটি ও কুরআন জানা দিয়ে বিয়ের ঘটনা
বিয়ে করার পূর্বে মেয়ে দেখে নেওয়া।
মোহর, কুরআন ও বিয়ে: লোহার আংটি না থাকলেও সমাধানের শিক্ষা
সহীহ বুখারী : ৫১২৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫১২৬
قُتَيْبَةُ حَدَّثَنَا يَعْقُوبُ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُوْلَ اللهِ ﷺ فَقَالَتْ يَا رَسُوْلَ اللهِ جِئْتُ لِأَهَبَ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُوْلُ اللهِ ﷺ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَه“ ثُمَّ طَأْطَأَ رَأْسَه“ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّه“ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِه„ فَقَالَ أَيْ رَسُوْلَ اللهِ إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا فَقَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ قَالَ لاَ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ قَالَ اذْهَبْ إِلٰى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا وَجَدْتُ شَيْئًا قَالَ انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ وَلٰكِنْ هٰذَا إِزَارِي قَالَ سَهْلٌ مَا لَه“ رِدَاءٌ فَلَهَا نِصْفُه“ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَه“ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْه“ شَيْءٌ وَإِنْ لَبِسَتْه“ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْه“ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتّٰى طَالَ مَجْلِسُه“ ثُمَّ قَامَ فَرَآه“ رَسُوْلُ اللهِ ﷺ مُوَلِّيًا فَأَمَرَ بِه„ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُوْرَةُ كَذَا وَسُوْرَةُ كَذَا عَدَّدَهَا قَالَ أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ.
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহ্র রাসূল! আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতে এসেছি। এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) তার দিকে দেখলেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিলেন। আপাদমস্তক দেখা শেষ করে তিনি মাথা নিচু করলেন। যখন মহিলা দেখতে পেল, নবী (ﷺ) তার সম্পর্কে কোন ফয়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল।তারপর একজন সাহাবী দাঁড়িয়ে অনুরোধ করলেন, হে আল্লাহ্র রাসূল! যদি আপনার এ মহিলার কোন প্রয়োজন না থাকে, তাহলে আমার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার কাছে কোন সম্পদ আছে কি? সে বলল - না আল্লাহ্র কসম, হে আল্লাহ্র রাসূল! আমার কাছে কোন সম্পদ নেই। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি তোমার পরিবারের কাছে গিয়ে দেখ, কোন কিছু পাও কিনা?তারপর সে চলে গেল, ফিরে এসে বলল, না, হে আল্লাহ্র রাসূল! আমি কিছুই পেলাম না। তখন তিনি বললেন, দেখ একটি লোহার আংটি পাও কিনা! এরপর সে চলে গেল। ফিরে এসে বলল, না, হে আল্লাহর রাসূল! আল্লাহ্র কসম, একটি লোহার আংটিও পেলাম না; কিন্তু এই আমার তহবন্দ আছে। [বর্ণনাকারী সাহল (রাঃ) বলেন তার কোন চাদর ছিল না] এর অর্ধেক তাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, তোমার এ তহবন্দ দ্বারা কি হবে? যদি তুমি পর তবে তার জন্য কিছুই থাকবে না, আর যদি সে পরে তাহলে তোমার জন্য কিছুই থাকবে না।এরপর লোকটি বসে পড়ল। দীর্ঘক্ষণ পরে সে চলে যাবার জন্য উদ্যত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখলেন এবং ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমার কোরআন কতটুকু জানা আছে? সে বলল, হ্যাঁ, আমার অমুক, অমুক, অমুক সূরা জানা আছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি কি এগুলো মুখস্থ পড়তে পার? সে বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও, যে পরিমাণ কোরআন মাজীদ মুখস্থ জান, এর বিনিময়ে এই মহিলাকে তোমার সঙ্গে বিয়ে করিয়ে দিলাম।
সহীহ বুখারী হাদিস ৫১২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসটি বিয়ে ও মোহর নিয়ে একটি বিস্তারিত ঘটনা। এক নারী নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজেকে পেশ করেন। নবী صلى الله عليه وسلم কোনো ফয়সালা না দিলে একজন সাহাবি তাকে বিয়ে করার অনুরোধ করেন। নবী صلى الله عليه وسلم তার কাছে সম্পদ আছে কি না জানতে চান। কিছু না পেয়ে তিনি তাকে বাড়িতে খুঁজতে বলেন, এমনকি লোহার আংটি থাকলেও আনতে বলেন। লোকটি কিছুই পায়নি। তহবন্দ ভাগ করার প্রস্তাবও বাস্তবে কাজে আসবে না বলে গ্রহণ করা হয়নি। শেষে নবী صلى الله عليه وسلم জানতে চান, তার কুরআন মুখস্থ আছে কি না। সে কয়েকটি সূরা জানার কথা বলে। তখন সেই কুরআন জানার ভিত্তিতে বিয়ে করিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ধাপে ধাপে খোঁজ নেওয়া হয়েছে, তাই বিয়ের সিদ্ধান্তে তাড়াহুড়া নয়, যাচাই ও সহজ সমাধানের দিকটি স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়ের আগে সামর্থ্য ও মোহরের বিষয় জিজ্ঞেস করা হয়েছে।
- অসহায় অবস্থায়ও বাস্তবসম্মত সমাধান খোঁজার শিক্ষা আছে।
- তহবন্দ ভাগ করার প্রস্তাব উপকারী ছিল না, তাই তা গ্রহণ করা হয়নি।
- কুরআন জানা এই ঘটনার মধ্যে বিশেষ মর্যাদার বিষয় হিসেবে এসেছে।
