৬৭/২৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫১০৭ - দুধ সম্পর্কের ভাতিজি ও বিয়ের নিষেধ

দুই বোনকে একত্রে বিয়ে করা (হালাল নয়) তবে অতীতে যা হয়ে গেছে। (সূরা আন-নিসা ৪/২৩)

দুধ ভাইয়ের কন্যা: দুধ সম্পর্কের বিয়ের বিধান

সহীহ বুখারীহাদিস নম্বর ৫১০৭

عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَه“ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْه“ أَنَّ أُمَّ حَبِيبَةَ قَالَتْقُلْتُ يَا رَسُوْلَ اللهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ قَالَ وَتُحِبِّينَ قُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي قُلْتُ يَا رَسُوْلَ اللهِ فَوَاللهِ إِنَّا لَنَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ فَقُلْتُ نَعَمْ قَالَ فَوَاللهِ لَوْ لَمْ تَكُنْ فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ.

উম্মু হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আমার বোন আবূ সুফ্‌ইয়ানের কন্যাকে বিয়ে করুন। তিনি বলেন, তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, হ্যাঁ, আমি তো আপনার একমাত্র স্ত্রী নই এবং আমি যাকে সবচেয়ে ভালবাসি, তার সঙ্গে আমার বোনকেও অংশীদার বানাতে চাই। নবী (ﷺ) বললেন, এটা আমার জন্য হালাল নয়।আমি বললাম, আল্লাহ্‌র কসম! আমরা শুনেছি যে আপনি আবূ সালামার কন্যা দুররাকে বিয়ে করতে চান। তিনি বললেন, তুমি কি উম্মু সালামার কন্যার কথা বলছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ্‌র কসম, যদি সে আমার সৎ কন্যা নাও হতো তবুও তাকে বিয়ে করা আমার জন্য হালাল হতো না। কারণ সে হচ্ছে আমার দুধ সম্পর্কীয় ভাইয়ের কন্যা। সুওয়াইবা আমাকে এবং তার পিতা আবূ সালামাকে দুধ পান করিয়েছিলেন। সুতরাং তোমাদের কন্যা বা বোনদের বিয়ের ব্যাপারে আমার কাছে প্রস্তাব করো না।

সহীহ বুখারী হাদিস ৫১০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু হাবীবা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে নিজের বোনকে বিয়ে করতে বলেন। তিনি জানান, তা তাঁর জন্য হালাল নয়। এরপর দুররা বিনত আবী সালামার কথা উঠলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সে যদি তাঁর ঘরে প্রতিপালিত সৎ কন্যা না-ও হতো, তবুও হালাল হতো না। কারণ সে তাঁর দুধ সম্পর্কীয় ভাইয়ের কন্যা। সুওয়াইবা তাঁকে এবং আবু সালামাকে দুধ পান করিয়েছিলেন। এখানে মূল শিক্ষা হলো, দুধ সম্পর্ক কেবল নামের সম্পর্ক নয়; তা বিয়ের বিধানে বাস্তব প্রভাব রাখে। তাই পরিবারে দুধ পান করানোর ইতিহাস জানা থাকলে তা গোপন না রেখে বিয়ের সিদ্ধান্তে বিবেচনা করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুধ ভাইয়ের কন্যার সঙ্গে বিয়ের নিষেধাজ্ঞা থাকতে পারে।
  • সৎ কন্যা ও দুধ সম্পর্ক আলাদা হলেও উভয়টি গুরুত্বপূর্ণ।
  • বিয়ের প্রস্তাবে শরীয়তের সীমা মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন