৬৭/৭২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫১৭৫ - সাত নির্দেশ ও সাত নিষেধ
ওয়ালীমার দাওয়াত গ্রহণ করা কর্তব্য। যদি কেউ একাধারে সাত দিন অথবা অনুরূপ অধিক দিন ওয়ালীমার ব্যবস্থা করে।
وَلَمْ يُوَقِّتِ النَّبِيُّ ﷺ يَوْمًا وَلاَ يَوْمَيْنِ.কেননা নবী (ﷺ) ওয়ালীমার সময় এক বা দু’ দিন ধার্য করেননি"
সাত নির্দেশ সাত নিষেধ হাদিস: সালাম, দাওয়াত ও মজলুমের সাহায্য
সহীহ বুখারী : ৫১৭৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫১৭৫
الْحَسَنُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ الأَشْعَثِ عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ أَمَرَنَا النَّبِيُّ ﷺ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ وَاتِّبَاعِ الْجِنَازَةِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِبْرَارِ الْقَسَمِ وَنَصْرِ الْمَظْلُومِ وَإِفْشَاءِ السَّلاَمِ وَإِجَابَةِ الدَّاعِي وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ وَعَنْ آنِيَةِ الْفِضَّةِ وَعَنِ الْمَيَاثِرِ وَالْقَسِّيَّةِ وَالإِسْتَبْرَقِ وَالدِّيبَاجِ تَابَعَه“ أَبُو عَوَانَةَ وَالشَّيْبَانِيُّ عَنْ أَشْعَثَ فِي إِفْشَاءِ السَّلاَمِ.
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাদেরকে সাতটি কাজ করতে বলেছেন এবং সাতটি কাজ করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে রোগীর সেবা করার, জানাযায় অংশগ্রহণ করার, হাঁচি দিলে তার জবাব দেয়ার, কসম পুরা করায় সহযোগিতা করার, মজলুমকে সাহায্য করার, সালামের বিস্তার করার এবং কেউ দাওয়াত দিলে তা কবুল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি আমাদের নিষেধ করেছেন স্বর্ণের আংটি পরতে, রুপার পাত্র ব্যবহার করতে, ঘোড়ার পিঠের ওপরে রেশমী গদি ব্যবহার করতে এবং ‘কাস্সিয়া’ বা পাতলা রেশমী কাপড় এবং দ্বিবাজ ব্যবহার করতে। আবূ ‘আওয়ানাহ এবং শায়বানী আশ্আস সূত্রে সালামের বিস্তারের কথা সমর্থন করে বর্ণনা করেন।
সহীহ বুখারী হাদিস ৫১৭৫-এর সারসংক্ষেপ
কোর টপিক: সামাজিক আদব। এই হাদিসে বারাআ ইবন আযিব রাঃ বলেন, নবী صلى الله عليه وسلم তাঁদের সাতটি কাজ করতে বলেছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। নির্দেশগুলোর মধ্যে আছে রোগী দেখা, জানাজায় অংশ নেওয়া, হাঁচির জবাব দেওয়া, কসম পূরণে সহযোগিতা করা, মজলুমকে সাহায্য করা, সালাম ছড়ানো এবং দাওয়াত কবুল করা। নিষেধের মধ্যে এসেছে স্বর্ণের আংটি, রুপার পাত্র এবং কিছু রেশমি বা বিশেষ ধরনের কাপড় ব্যবহার। এই হাদিস মুসলিম জীবনের সামাজিক আচরণ ও পোশাক-ব্যবহারের কিছু সীমা একসঙ্গে তুলে ধরে। যারা সাত নির্দেশ সাত নিষেধ হাদিস, সালাম বিস্তার বা দাওয়াত কবুলের হাদিস খোঁজেন, তাদের জন্য এটি খুব দরকারি বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগী দেখা, জানাজায় যাওয়া ও সালাম ছড়ানো—এসব কাজের নির্দেশ এসেছে।
- মজলুমকে সাহায্য করার কথা হাদিসে সরাসরি বলা হয়েছে।
- স্বর্ণের আংটি, রুপার পাত্র ও নির্দিষ্ট রেশমি জিনিস থেকে নিষেধ এসেছে।
- দাওয়াত কবুল করা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এসেছে।
