৬৭/১০৬. অধ্যায়ঃ
এক স্ত্রীকে অন্য স্ত্রীর চেয়ে অধিক ভালোবাসা
সহিহ বুখারী : ৫২১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫২১৮
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ دَخَلَ عَلَى حَفْصَةَ فَقَالَ يَا بُنَيَّةِ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي أَعْجَبَهَا حُسْنُهَا حُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ـ يُرِيدُ عَائِشَةَ ـ فَقَصَصْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَبَسَّمَ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) হাফসা (রাঃ)-এর কাছে প্রবেশ করলেন এবং বললেন, “হে আমার কন্যা! তার আচরণ-ব্যবহার দ্বারা বিভ্রান্ত হয়ো না, কারণ সে তার সৌন্দর্য ও তার প্রতি রসূলুল্লাহ (ﷺ)-এর ভালবাসার কারণে গর্ব অনুভব করে।” এ কথার দ্বারা তিনি আয়েশা (রাঃ)-কে বুঝিয়েছিলেন। তিনি আরো বললেন, “আমি এ ঘটনা আল্লাহর রসূল (ﷺ)-এর কাছে বললাম।” তিনি এ কথা শুনে মুচকি হাসলেন।
আধুনিক প্রকাশনী- ৪৮৩৫, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৮
