৬৭/১০৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫২১৭ - অসুস্থতা ও স্ত্রীর অনুমতি

কেউ যদি অসুস্থ হয়ে স্ত্রীদের অনুমতি নিয়ে এক স্ত্রীর কাছে সেবা-শুশ্রূষার জন্য থাকে যদি তাকে সবাই অনুমতি দেয়।

শেষ অসুস্থতায় আয়েশা (রাঃ)-এর ঘর: অনুমতি ও ভালোবাসার বর্ণনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫২১৭

إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَة َ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا يُرِيدُ يَوْمَ عَائِشَةَ فَأَذِنَ لَه“ أَزْوَاجُه“ يَكُونُ حَيْثُ شَاءَ فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتّٰى مَاتَ عِنْدَهَا قَالَتْ عَائِشَةُ فَمَاتَ فِي الْيَوْمِ الَّذِي كَانَ يَدُورُ عَلَيَّ فِيهِ فِي بَيْتِي فَقَبَضَه“ اللهُ وَإِنَّ رَأْسَه“ لَبَيْنَ نَحْرِي وَسَحْرِي وَخَالَطَ رِيقُه“ رِيقِي.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাঁর যে অসুখে ইন্তিকাল করেছিলেন, সেই অসুখের সময় জিজ্ঞেস করতেন, আগামীকাল আমার কার কাছে থাকার পালা? আগামীকাল আমার কার কাছে থাকার পালা? তিনি ‘আয়িশা (রাঃ) - এর পালার জন্য এরূপ বলতেন। সুতরাং উম্মাহাতুল মু’মিনীন তাঁকে যার ঘরে ইচ্ছে থাকার অনুমতি দিলেন এবং তিনি ‘আয়িশা (রাঃ) - এর ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘আয়িশা (রাঃ) বলেন, আমার পালার দিনই আল্লাহ তাঁকে নিজের কাছে নিয়ে গেলেন এ অবস্থায় যে, আমার বুক ও গলার মাঝখানে তাঁর বুক ও মাথা ছিল এবং তাঁর মুখের লালা আমার মুখের লালার সঙ্গে মিশেছিল।

[২১] ‘আয়িশা (রাঃ) কাঁচা মিসওয়াক চিবিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) - কে দিলেন এবং তিনি নিজ দাঁত দ্বারা চিবালেন, এভাবে একজনের মুখের লালা অন্যের মুখের লালার সঙ্গে মিশ্রিত হল।

সহীহ বুখারী হাদিস ৫২১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর শেষ অসুস্থতার সময়ের একটি হৃদয়স্পর্শী ঘটনা এসেছে। তিনি বারবার জানতে চাইতেন, আগামীকাল কার কাছে থাকার পালা। বর্ণনায় বলা হয়েছে, তিনি আয়েশা (রাঃ)-এর পালা চাইতেন। এরপর উম্মাহাতুল মুমিনীন তাঁকে যেখানে ইচ্ছে থাকার অনুমতি দেন। তিনি আয়েশা (রাঃ)-এর ঘরে থাকেন এবং তাঁর কাছেই ইন্তিকাল করেন। আয়েশা (রাঃ) বলেন, তাঁর পালার দিনেই নবী (صلى الله عليه وسلم)-কে আল্লাহ নিজের কাছে নিয়ে যান, আর তাঁর মাথা ও বুক আয়েশা (রাঃ)-এর বুক ও গলার মাঝখানে ছিল। হাদিসটির মূল শিক্ষা হলো অনুমতি, পালার আদব এবং পারিবারিক ভালোবাসার এক সংযত বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থ অবস্থায় স্ত্রীদের অনুমতি নেওয়ার বিষয়টি এসেছে।
  • পালা ব্যবস্থার প্রতি নবী (صلى الله عليه وسلم)-এর খেয়াল ছিল।
  • আয়েশা (রাঃ)-এর ঘরে ইন্তিকালের ঘটনা বর্ণিত হয়েছে।
  • পারিবারিক ভালোবাসা ও আদব একসঙ্গে দেখা যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন