৬৮/৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫২৬৭ - মধু পান ও হালাল হারাম না করার শিক্ষা

মহান আল্লাহর বাণী: হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (সূরা আত-তাহরীম ৬৬/১)

মধু পান ও হালালকে হারাম না করার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৬৭

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ زَعَمَ عَطَاءٌ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلاً، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ ﷺ فَلْتَقُلْ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ " لاَ بَلْ شَرِبْتُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ ". فَنَزَلَتْ {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} إِلَى {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} لِعَائِشَةَ وَحَفْصَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ} لِقَوْلِهِ " بَلْ شَرِبْتُ عَسَلاً ".

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

যে, নবী (ﷺ) যাইনাব বিন্‌ত জাহাশের নিকট কিছু (বেশী সময় অবস্থান) করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি ও হাফসাহ পরামর্শ করে ঠিক করলাম যে, আমাদের মধ্যে যার নিকটই নবী (ﷺ) প্রবেশ করবেন, সেই যেন বলি-আমি আপনার নিকট হতে মাগাফীর-এর গন্ধ পাচ্ছি। আপনি কি মাগাফীর খেয়েছেন। এরপর তিনি তাঁদের একজনের নিকট প্রবেশ করলে তিনি তাঁকে সেরূপ বললেন। তিনি বললেনঃ আমি তো যাইনাব বিন্‌ত জাহাশের নিকট মধু পান করেছি। আমি পুনরায় এ কাজ করব না।এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় (মহান আল্লাহর বাণী): “হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ?....... তোমারা দু‘জন যদি অনুশোচনাভরে আল্লাহ্‌র দিকে ফিরে আস (তবে তা তোমাদের জন্য উত্তম)” (সূরা আত-তাহরীম ৬৬ : ১-৪) পর্যন্ত।এখানে 'আয়িশা ও হাফসাহ -কে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর আল্লাহ্‌র বাণী “যখন নবী (ﷺ) তাঁর স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন”- ‘বরং আমি মধু পান করেছি’-এ কথার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়।

সহীহ বুখারী হাদিস ৫২৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মধু পানকে কেন্দ্র করে একটি পারিবারিক ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) যায়নব বিনত জাহশ (রাঃ)-এর কাছে থাকতেন এবং সেখানে মধু পান করতেন। আয়িশা (রাঃ) ও হাফসা (রাঃ) পরামর্শ করেন যে, নবী (صلى الله عليه وسلم) তাঁদের কারও কাছে এলে তাঁরা মাগাফীরের গন্ধের কথা বলবেন। এমন কথা শুনে নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি যায়নবের কাছে মধু পান করেছেন এবং আর তা করবেন না। এরপর কুরআনের আয়াত নাজিল হয়, যেখানে আল্লাহ যা হালাল করেছেন তা নিজের ওপর হারাম করার বিষয়ে কথা এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, হালাল জিনিসকে অযথা নিজের ওপর বন্ধ করে নেওয়া ঠিক নয়, আর পরিবারে কথার প্রভাব অনেক বড় হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল জিনিসকে নিজের ওপর অযথা হারাম করার বিষয়ে সতর্কতা এসেছে।
  • পারিবারিক কথাবার্তা কখনো বড় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
  • আল্লাহর নির্দেশ মানুষের ব্যক্তিগত পছন্দের চেয়ে বড়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন