৬৮/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫২৮৬ - হিজরতকারী নারী ও দাস-দাসী
মুশরিক নারী মুসলমান হলে তার বিবাহ ও ইদ্দত।
হিজরতকারী নারী ও দাস-দাসীর বিধান: যুদ্ধ ও চুক্তির পার্থক্য
সহীহ বুখারী : ৫২৮৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৮৬
إِبْرَاهِيمُ بْنُ مُوسٰى أَخْبَرَنَا هِشَامٌ عَنْ ابْنِ جُرَيْجٍ وَقَالَ عَطَاءٌ عَنْ ابْنِ عَبَّاسٍ كَانَ الْمُشْرِكُونَ عَلٰى مَنْزِلَتَيْنِ مِنَ النَّبِيِّ ﷺ وَالْمُؤْمِنِينَ كَانُوا مُشْرِكِي أَهْلِ حَرْبٍ يُقَاتِلُهُمْ وَيُقَاتِلُونَه“ وَمُشْرِكِي أَهْلِ عَهْدٍ لاَ يُقَاتِلُهُمْ وَلاَ يُقَاتِلُونَه“ وَكَانَ إِذَا هَاجَرَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِ الْحَرْبِ لَمْ تُخْطَبْ حَتّٰى تَحِيضَ وَتَطْهُرَ فَإِذَا طَهُرَتْ حَلَّ لَهَا النِّكَاحُ فَإِنْ هَاجَرَ زَوْجُهَا قَبْلَ أَنْ تَنْكِحَ رُدَّتْ إِلَيْهِ وَإِنْ هَاجَرَ عَبْدٌ مِنْهُمْ أَوْ أَمَةٌ فَهُمَا حُرَّانِ وَلَهُمَا مَا لِلْمُهَاجِرِينَ ثُمَّ ذَكَرَ مِنْ أَهْلِ الْعَهْدِ مِثْلَ حَدِيثِ مُجَاهِدٍ وَإِنْ هَاجَرَ عَبْدٌ أَوْ أَمَةٌ لِلْمُشْرِكِينَ أَهْلِ الْعَهْدِ لَمْ يُرَدُّوا وَرُدَّتْ أَثْمَانُهُمْ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে, নবী (ﷺ) মু‘মিনদের ব্যাপারে মুশরিকরা দু’দলে বিভক্ত ছিল। একদল ছিল হারবী মুশরিক, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং তারাও তাঁর বিরুদ্ধে যুদ্ধ করত। অন্যদল ছিল চুক্তিবদ্ধ মুশরিক। তিনি তাদের সাথে যুদ্ধ করতেন না এবং তারাও তাঁর সাথে যুদ্ধ করত না। হারবীদের কোন মহিলা যদি হিজরাত করে (মুসলমানদের) কাছে চলে আসত, তাহলে সে ঋতুবতী হয়ে পুনরায় পবিত্র না হওয়া পর্যন্ত তার কাছে বিয়ের প্রস্তাব দেয়া হতো না। পবিত্র হওয়ার পর তার সাথে বিবাহ বৈধ হত। তবে যদি বিয়ের পূর্বেই তার স্বামী হিজরাত করত, তাহলে মহিলাকে তাঁর কাছেই ফিরিয়ে দিতে হত। আর যদি তাদের কোন দাস বা দাসী হিজরাত করত, তাহলে তারা আযাদ হয়ে যেত এবং মুহাজিরদের সমান অধিকার লাভ করত।এরপর বর্ণনাকারী (‘আত্বা) চুক্তিবদ্ধ মুশরিকদের সম্পর্কে মুজাহিদের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। যদি চুক্তিবদ্ধ মুশরিকদের কোন দাস বা দাসী হিজরাত করে আসত, তাহলে তাদেরকে পুনরায় পাঠিয়ে দেয়া হতো না। তবে তাদের মূল্য ফিরিয়ে দেয়া হতো।
সহীহ বুখারী হাদিস ৫২৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুশরিকদের দুই অবস্থার কথা এসেছে—হারবী মুশরিক এবং চুক্তিবদ্ধ মুশরিক। হারবী মুশরিকরা যুদ্ধ করত, আর চুক্তিবদ্ধ মুশরিকদের সঙ্গে যুদ্ধ হতো না। এরপর হারবী পক্ষের কোনো নারী হিজরত করে এলে তার বিষয়ে বলা হয়েছে, ঋতুমতী হয়ে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হতো না। পবিত্র হওয়ার পর বিবাহ বৈধ হতো। তবে বিয়ের আগে তার স্বামী হিজরত করলে তাকে স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হতো। দাস বা দাসী হিজরত করলে তারা স্বাধীন হতো এবং মুহাজিরদের অধিকার পেত। চুক্তিবদ্ধ মুশরিকদের দাস-দাসী এলে তাদের ফেরত দেওয়া হতো না, তবে মূল্য ফিরিয়ে দেওয়া হতো। এই হাদিসের মূল বিষয় হলো হিজরত, চুক্তি, নারী ও দাস-দাসীর অধিকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিসে হারবী ও চুক্তিবদ্ধ মুশরিকদের আলাদা অবস্থা বলা হয়েছে।
- হিজরতকারী নারীর বিয়ের আগে অপেক্ষার বিষয় উল্লেখ আছে।
- হিজরতকারী দাস-দাসীর স্বাধীনতা ও অধিকার প্রসঙ্গ এসেছে।
- চুক্তির ক্ষেত্রে মূল্য ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
