৬৮/১৯. অধ্যায়ঃ
মুশরিক নারী মুসলমান হলে তার বিবাহ ও ইদ্দত।
সহিহ বুখারী : ৫২৮৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৫২৮৭
وَقَالَ عَطَاءٌ عَنْ ابْنِ عَبَّاسٍ كَانَتْ قَرِيبَةُ بِنْتُ أَبِي أُمَيَّةَ عِنْدَ عُمَرَ بْنِ الخَطَّابِ فَطَلَّقَهَا فَتَزَوَّجَهَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ وَكَانَتْ أُمُّ الْحَكَمِ بِنْتُ أَبِي سُفْيَانَ تَحْتَ عِيَاضِ بْنِ غَنْمٍ الْفِهْرِيِّ فَطَلَّقَهَا فَتَزَوَّجَهَا عَبْدُ اللهِ بْنُ عُثْمانَ الثَّقَفِيُّ.
আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
আত্বা (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আবু উমাইয়ার কন্যা কারীবা উমর ইবনু খাত্তাবের সঙ্গে বিবাহে আবদ্ধ ছিলেন। তিনি তাকে তালাক দিলে মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান তাকে বিয়ে করেন। আর আবু সুফিয়ানের কন্যা উম্মুল হাকাম ইয়ায ইবনু গান্ম ফিহরীর সঙ্গে বিবাহে আবদ্ধ ছিলেন। তিনি তাকে তালাক দিলে আবদুল্লাহ ইবনু উসমান সাকাফি (রাঃ) তাকে বিয়ে করেন।
আধুনিক প্রকাশনী- ৪৮৯৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৯৪
