৯/১০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩৯ - সফরে গরমে যুহর সালাত বিলম্ব

সফরকালে গরম কমে গেলে যুহরের সালাত আদায়।

সফরে যুহর সালাত: প্রচণ্ড গরমে গরম কমার অপেক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৯

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ النَّبِيُّ ﷺ " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ " أَبْرِدْ ". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ ". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.

আবূ যার গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

এক সফরে আমরা আল্লাহর রাসূল (ﷺ) -এর সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন যুহরের আযান দিতে চেয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আযান দিতে চাইলে নবী (ﷺ) (পুনরায়) বললেনঃ গরম কমতে দাও। এভাবে তিনি (সালাত আদায়ে) এতো বিলম্ব করলেন যে, আমরা টিলাগুলো ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী (ﷺ) বললেনঃ গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। [*] ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, কোরআনেঃ تَتَفَيَّأُ শব্দটি تَتَمَيَّلُ ঝুঁকে পড়া, গড়িয়ে পড়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

* আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে প্রচণ্ড গরম দেখা দিত। তাই কখনও কখনও যুহরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন। কিন্তু আমাদের দেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, তুলনামূলকভাবে ঠাণ্ডা। তাই এখানে সব সময় আওয়াল ওয়াক্তে সালাত আদায়ে কোন প্রতিবন্ধকতা নেই। তবে অতীব গরমের সময় কিছুটা বিলম্ব করে যুহরের সালাত আদায় করাই সুন্নাত। কিন্তু অতীব দুঃখের কথা কি অতি গরম কি ঠাণ্ডা আমাদের দেশের বেশীর ভাগ মসজিদে আওয়াল ওয়াক্ত বাদ দিয়ে সব সময় ওয়াক্ত হয়ে যাবার অনেক পরে সালাত আদায় করে আওয়াল ওয়াক্তের সওয়াব থেকে বঞ্চিত হন।

সহীহ বুখারী হাদিস ৫৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু যার গিফারী (রাঃ) বলেন, তাঁরা এক সফরে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। মুয়াজ্জিন যুহরের আজান দিতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার আজান দিতে চাইলে তিনি আবার একই কথা বলেন। বিলম্ব এমন পর্যায়ে হয় যে তাঁরা টিলাগুলোর ছায়া দেখতে পান। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে; তাই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। এই হাদিসে সফরের বাস্তব অবস্থার মধ্যে সালাতের সময় নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ এসেছে। মূল শিক্ষা হলো, প্রচণ্ড গরমে যুহরের সালাতের ক্ষেত্রে কষ্ট কমার দিক বিবেচনা করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফর অবস্থায়ও সালাতের নির্দেশ নবী (صلى الله عليه وسلم)-এর আমল অনুযায়ী মানতে হয়।
  • প্রচণ্ড গরমে যুহরের ক্ষেত্রে গরম কমার অপেক্ষা এসেছে।
  • মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী (صلى الله عليه وسلم) অপেক্ষার নির্দেশ দেন।
  • গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন