৯/১১. অধ্যায়ঃ

যুহরের সময় হয় সূর্য ঢলে পড়ার পর।

সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪০

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ ‏"‏ مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ، فَلاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا ‏"‏‏.‏ فَأَكْثَرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثَرَ أَنْ يَقُولَ ‏"‏ سَلُونِي ‏"‏‏.‏ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ مَنْ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏‏.‏ ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ ‏"‏ سَلُونِي ‏"‏‏.‏ فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا‏.‏ فَسَكَتَ ثُمَّ قَالَ ‏"‏ عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদা সূর্য ঢলে পড়লে আল্লাহর রসূল (ﷺ) বেরিয়ে এলেন এবং যুহরের সালাত আদায় করলেন। অতঃপর মিম্বারে দাঁড়িয়ে কেয়ামত সম্পর্কে আলোচনা করেন এবং বলেন যে, কেয়ামতে বহু ভয়ানক ঘটনা ঘটবে। অতঃপর তিনি বলেন, “আমাকে কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারে। আমি যতক্ষণ এ বৈঠকে আছি, এর মধ্যে তোমরা আমাকে যা কিছু জিজ্ঞেস করবে আমি তা জানিয়ে দেব।”এ শুনে লোকেরা খুব কাঁদতে শুরু করল। আর তিনি বারবার বলতে থাকলেন: “আমাকে প্রশ্ন কর, আমাকে প্রশ্ন কর।” এ সময় আবদুল্লাহ ইবন হুযাফা সাহমী (রাঃ) দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, “আমার পিতা কে?” আল্লাহর রসূল (ﷺ) বললেন, “তোমার পিতা হুযাফা।” অতঃপর তিনি অনেকবার বললেন: “আমাকে প্রশ্ন কর।”তখন উমর (রাঃ) নতজানু হয়ে বসে বললেন, “আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দীনেরূপে এবং মুহাম্মদ (ﷺ)-কে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট।” অতঃপর নবী (ﷺ) নীরব থাকলেন। কিছুক্ষণ পর বললেন: “এক্ষুণি এ দেয়ালের পাশে জান্নাত ও জাহান্নাম আমার সামনে তুলে ধরা হয়েছিল; এত উত্তম ও এত নিকৃষ্টের মত কিছু আমি আর দেখিনি।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন