৭০/৩২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৩২ - আবু হুরায়রা রাঃ-এর অভাব ও জাফর রাঃ-এর দয়া

হালওয়া ও মধু

মিসকীনের প্রতি দয়া: জাফর রাঃ-এর উদারতার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৩২

عَبْدُ الرَّحْمٰنِ بْنُ شَيْبَةَ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي الْفُدَيْكِ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ أَلْزَمُ النَّبِيَّ ﷺ لِشِبَعِ بَطْنِي حِينَ لاَ آكُلُ الْخَمِيرَ وَلاَ أَلْبَسُ الْحَرِيرَ وَلاَ يَخْدُمُنِي فُلاَنٌ وَلاَ فُلاَنَةُ وَأُلْصِقُ بَطْنِي بِالْحَصْبَاءِ وَأَسْتَقْرِئُ الرَّجُلَ الآيَةَ وَهِيَ مَعِي كَيْ يَنْقَلِبَ بِي فَيُطْعِمَنِي وَخَيْرُ النَّاسِ لِلْمَسَاكِينِ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ يَنْقَلِبُ بِنَا فَيُطْعِمُنَا مَا كَانَ فِي بَيْتِه„ حَتّٰى إِنْ كَانَ لَيُخْرِجُ إِلَيْنَا الْعُكَّةَ لَيْسَ فِيهَا شَيْءٌ فَنَشْتَقُّهَا فَنَلْعَقُ مَا فِيهَا

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি পেট ভরার জন্য যা পেতাম তাতে সন্তুষ্ট হয়ে নবী (ﷺ)-এর সঙ্গে সবসময় লেগে থাকতাম। সে সময় রুটি খেত পেতাম না, রেশমী কাপড় পরতাম না, কোন চাকর-চাকরানীও আমার খিদমতে ছিল না। আমি পাথরের সঙ্গে পেট লাগিয়ে রাখতাম। আয়াত জানা সত্ত্বেও কাউকে তা পাঠ করার জন্য বলতাম, যাতে সে আমাকে ঘরে নিয়ে যায় এবং আহার করায়। মিসকীনদের প্রতি অত্যন্ত দরদী ব্যক্তি ছিলেন জা’ফর ইবনু আবূ ত্বলিব (রাঃ)। তিনি আমাদের নিয়ে যেতেন এবং ঘরে যা থাকত তাই আমাদের খাওয়াতেন। এমনকি তিনি আমাদের কাছে ঘির পাত্রটিও বের করে আনতেন, যাতে ঘি থাকত না। আমরা ওটাই ফেড়ে ফেলতাম আর যা থাকত তাই চাটতাম

সহীহ বুখারী হাদিস ৫৪৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) তাঁর অভাবের কথা বলেছেন। তিনি পেট ভরার আশায় নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে থাকতেন। তখন তিনি রুটি পেতেন না, রেশমী কাপড় পরতেন না, তাঁর খেদমতের জন্য চাকর-চাকরানী ছিল না। ক্ষুধায় তিনি পাথরের সঙ্গে পেট লাগিয়ে রাখতেন। তিনি এমনভাবে কারও কাছে আয়াত পড়তে চাইতেন, যেন লোকটি তাঁকে ঘরে নিয়ে গিয়ে খাওয়ায়। এরপর তিনি জাফর ইবনু আবু তালিব (রাঃ)-এর কথা বলেন, যিনি মিসকীনদের প্রতি খুব দরদী ছিলেন। ঘরে যা থাকত তাই খাওয়াতেন, এমনকি খালি ঘি’র পাত্রও বের করে দিতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিদের মধ্যেও অভাব ও ক্ষুধার কঠিন সময় ছিল।
  • মিসকীনদের প্রতি জাফর (রাঃ)-এর দয়া বড় শিক্ষা।
  • ঘরে সামান্য থাকলেও অভাবীকে সাহায্য করা যায়।
  • অভাবের কথা বললেও আবু হুরায়রা (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর সঙ্গ ছাড়েননি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন