৭০/৫৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৬১ - দাওয়াতের আদব ও অতিথির অনুমতি

কোন ব্যক্তিকে খাওয়ার জন্য দাওয়াত দিলে এ কথা বলা যে, এ ব্যক্তি আমার সঙ্গের।

وَقَالَ أَنَسٌ إِذَا دَخَلْتَ عَلَى مُسْلِمٍ لَا يُتَّهَمُ فَكُلْ مِنْ طَعَامِهِ وَاشْرَبْ مِنْ شَرَابِهِ.আনাস (রাঃ) বলেন, তুমি কোনো মুসলিমের কাছে গেলে তার খাদ্য থেকে খাও এবং তার পানীয় থেকে পান কর।"

দাওয়াতের আদব: অতিরিক্ত অতিথি এলে অনুমতি নেওয়া

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৬১

عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا شَقِيقٌ حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنٰى أَبَا شُعَيْبٍ وَكَانَ لَه“ غُلاَمٌ لَحَّامٌ فَأَتٰى النَّبِيَّ ﷺ وَهُوَ فِي أَصْحَابِه„ فَعَرَفَ الْجُوعَ فِي وَجْهِ النَّبِيِّﷺ فَذَهَبَ إِلٰى غُلاَمِهِ اللَّحَّامِ فَقَالَ اصْنَعْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً لَعَلِّي أَدْعُو النَّبِيَّ ﷺ خَامِسَ خَمْسَةٍ فَصَنَعَ لَه“ طُعَيِّمًا ثُمَّ أَتَاه“ فَدَعَاه“ فَتَبِعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ ﷺ يَا أَبَا شُعَيْبٍ إِنَّ رَجُلاً تَبِعَنَا فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَه“ وَإِنْ شِئْتَ تَرَكْتَه“ قَالَ لاَ بَلْ أَذِنْتُ لَهُ.

আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আনসার গোত্রের এক ব্যক্তি যার কুনিয়াত (ডাক নাম) ছিল আবূ শু’আইব তার একটি কসাই গোলাম ছিল। সে নবী (ﷺ)-এর নিকট এল, তখন তিনি সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলেন। তখন সে নবী (ﷺ)-এর চেহারায় ক্ষুধার চিহ্ন অনুভব করল, লোকটি তার কসাই গোলামের কাছে গিয়ে বললঃ আমার জন্য কিছু খাবার তৈরি কর; যা পাঁচজনের জন্য যথেষ্ট হয়। আমি হয়তো পাঁচজন ব্যক্তিকে দাওয়াত করব, যার পঞ্চম ব্যক্তি হবে নবী (ﷺ)।গোলামটি তার জন্য অল্প কিছু খাবার তৈরি করল। লোকটি তাঁর কাছে এসে তাঁকে দাওয়াত করল। এক ব্যক্তি তাঁদের সঙ্গে গেল। নবী (ﷺ) বললেনঃ হে আবূ শু’আইব! এক ব্যক্তি আমাদের সাথে এসেছে। তুমি ইচ্ছা করলে তাকে অনুমতি দিতে পার, আর ইচ্ছা করলে তুমি তাকে বাদ দিতেও পার। সে বললঃ না। আমি বরং তাকে অনুমতি দিলাম।

সহীহ বুখারী হাদিস ৫৪৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাওয়াতের আদব খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আবু শু‘আইব নবী (صلى الله عليه وسلم)-এর চেহারায় ক্ষুধার চিহ্ন দেখে খাবারের ব্যবস্থা করলেন। তিনি পাঁচজনের জন্য খাবার তৈরি করালেন এবং নবী (صلى الله عليه وسلم)-কে দাওয়াত করলেন। পথে একজন ব্যক্তি তাঁদের সঙ্গে চলে এলে নবী (صلى الله عليه وسلم) সরাসরি তাকে নিয়ে বসে যাননি; বরং আয়োজককে জানালেন যে একজন অতিরিক্ত ব্যক্তি এসেছে। এরপর বললেন, চাইলে তাকে অনুমতি দাও, চাইলে বাদ দিতে পার। এতে বোঝা যায়, দাওয়াতের খাবার নির্দিষ্ট হলে আয়োজকের সীমাবদ্ধতা বুঝতে হয়। আবু শু‘আইব তাকে অনুমতি দিলেন। এই হাদিস অতিথি আপ্যায়ন, ভদ্রতা এবং অন্যের হকের প্রতি সতর্ক থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতে অতিরিক্ত কাউকে নেওয়ার আগে আয়োজকের অনুমতি নেওয়া উচিত।
  • অতিথি আপ্যায়নে আন্তরিকতা ও ভদ্রতা দুটিই গুরুত্বপূর্ণ।
  • আয়োজকের সামর্থ্য ও প্রস্তুতির কথা বিবেচনা করা দরকার।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আচরণে অন্যের হক রক্ষার শিক্ষা দেখা যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন