৭০/৫৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৬৬ - পর্দার বিধান ও দাওয়াতের আদব

মহান আল্লাহর বাণী: “খাওয়া শেষ হলে তোমরা চলে যাবে।” (সূরা আল-আহযাব ৩৩:৫৩)

পর্দার বিধান: দাওয়াত শেষে অবস্থান না করার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৬৬

عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ أَنَسًا قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ بِالْحِجَابِ كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يَسْأَلُنِي عَنْه“ أَصْبَحَ رَسُوْلُ اللهِ ﷺ عَرُوسًا بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَكَانَ تَزَوَّجَهَا بِالْمَدِينَةِ فَدَعَا النَّاسَ لِلطَّعَامِ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ فَجَلَسَ رَسُوْلُ اللهِ ﷺ وَجَلَسَ مَعَه“ رِجَالٌ بَعْدَ مَا قَامَ الْقَوْمُ حَتّٰى قَامَ رَسُوْلُ اللهِ ﷺ فَمَشٰى وَمَشَيْتُ مَعَه“ حَتّٰى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ ثُمَّ ظَنَّ أَنَّهُمْ خَرَجُوا فَرَجَعْتُ مَعَه“ فَإِذَا هُمْ جُلُوسٌ مَكَانَهُمْ فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ الثَّانِيَةَ حَتّٰى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ فَرَجَعَ وَرَجَعْتُ مَعَه“ فَإِذَا هُمْ قَدْ قَامُوا فَضَرَبَ بَيْنِي وَبَيْنَه“ سِتْرًا وَأُنْزِلَ الْحِجَابُ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি পর্দা (এর আয়াত অবতীর্ণ হওয়া) সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। এ ব্যাপারে ‘উবাই ইবনু কা’ব (রাঃ) আমাকে জিজ্ঞাসা করতেন। যাইনাব বিন্‌ত জাহ্‌শের সঙ্গে নববিবাহিত হিসেবে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ভোর হল। তিনি মদিনায় তাঁকে বিয়ে করেছিলেন। বেলা ওঠার পর তিনি লোকজনকে খাওয়ার জন্য দাওয়াত করলেন। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসা ছিলেন। (খাদ্য গ্রহণ শেষে) অনেক লোক চলে যাওয়ার পরও কিছু লোক তাঁর সাথে বসে থাকলো।অবশেষে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উঠে গেলেন আমিও তাঁর সাথে সাথে গেলাম। তিনি ‘আয়িশা (রাঃ)-এর হুজুরার দরজায় পৌঁছলেন। তারপর ভাবলেন, লোকেরা হয়ত চলে গেছে। আমিও তাঁর সঙ্গে ফিরে আসলাম। (এসে দেখলাম) তারা আপন জায়গায় বসেই রয়েছে। তিনি আবার ফিরে গেলাম। আমিও তাঁর সঙ্গে দ্বিতীয়বার ফিরে গেলাম। এমনকি তিনি ‘আয়িশা (রাঃ)-এর গৃহের দরজা পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসলেন। আমিও তার সঙ্গে ফিরে আসলাম। এবার তারা উঠে গেছে। তারপর তিনি আমার ও তাঁর মাঝে পর্দা ঝুলিয়ে দিলাম। তখন পর্দা সম্পর্কিত বিধান অবতীর্ণ হল।

সহীহ বুখারী হাদিস ৫৪৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) পর্দা সম্পর্কিত ঘটনার বর্ণনা দিয়েছেন। রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم) জায়নাব বিনত জাহশ (রাঃ)-কে বিয়ে করার পর লোকজনকে খাবারের দাওয়াত দেন। খাবার শেষে অনেকেই চলে যান, কিন্তু কিছু লোক বসে থাকে। রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم) উঠে যান এবং আনাস (রাঃ) তাঁর সঙ্গে যান। তিনি ভাবলেন লোকেরা চলে গেছে, কিন্তু ফিরে এসে দেখলেন তারা এখনও বসে আছে। পরে আবার ফিরে এসে দেখলেন তারা উঠে গেছে। এরপর তিনি আনাস (রাঃ) ও নিজের মাঝে পর্দা ঝুলিয়ে দেন এবং তখন পর্দার বিধান অবতীর্ণ হয়। এই হাদিস দাওয়াতের আদব, গোপনীয়তা এবং ঘরের সীমা বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াত শেষে অকারণে বেশি সময় বসে থাকা ঠিক নয়।
  • ঘরের গোপনীয়তা ও সীমা রক্ষা করা গুরুত্বপূর্ণ।
  • আনাস (রাঃ) পর্দার ঘটনা সরাসরি বর্ণনা করেছেন।
  • পর্দার বিধানের সঙ্গে এই ঘটনার সম্পর্ক হাদিসে স্পষ্টভাবে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন