৯/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৭ - ফরজ সালাতের নববী সময়সূচি

আসরের ওয়াক্ত।

ফরজ সালাতের সময়সূচি: নবী صلى الله عليه وسلم-এর যুহর, আসর, ইশা ও ফজর

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، فَقَالَ لَهُ أَبِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُصَلِّي الْمَكْتُوبَةَ فَقَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ ـ وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ.

আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি ও আমার পিতা আবূ বারযা আসলামী (রাঃ)- এর নিকট গেলাম। আমার পিতা তাঁকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল (ﷺ) ফার‍য সালাতসমূহ কীভাবে আদায় করতেন? তিনি বললেন, আল-হাজীর, যাকে তোমরা আল-উলা বা যুহর বলে থাকো, তা তিনি আদায় করতেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তো। আর আসরের সালাত এমন সময় আদায় করতেন যে, অতঃপর আমাদের মাদিনার শেষ প্রান্তে তার ঘরে ফিরে যেতো আর সূর্য তখনও সতেজ থাকতো।মাগরিব সম্পর্কে তিনি কী বলেছিলেন তা আমি ভুলে গেছি। আর ইশার সালাত যাকে তোমরা ‘আতামা’ বলে থাকো, তা তিনি বিলম্বে আদায় করা পছন্দ করতেন। আর তিনি ইশার সালাতের পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। তিনি ফজরের সালাত এমন সময় সমাপ্ত করতেন যখন প্রত্যেকে তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারতো। এ সালাতে তিনি ষাট হতে একশ আয়াত তিলাওয়াত করতেন।

সহীহ বুখারী হাদিস ৫৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফরজ সালাতের সময় সম্পর্কে একটি বিস্তারিত বর্ণনা এসেছে। আবু বারযা আসলামী (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর রসূল صلى الله عليه وسلم ফরজ সালাতসমূহ কীভাবে আদায় করতেন। তিনি বলেন, যুহর সালাত তিনি পড়তেন যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ত। আসর সালাত এমন সময়ে পড়তেন যে, কেউ মদীনার শেষ প্রান্তে নিজের ঘরে ফিরে গেলেও সূর্য তখনও সতেজ থাকত। মাগরিব সম্পর্কে রাবী কী বলেছিলেন, তা তিনি ভুলে গেছেন। ইশার সালাত বিলম্বে আদায় করা তিনি পছন্দ করতেন। তবে ইশার আগে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। ফজরের সালাত শেষ করতেন এমন সময়ে, যখন মানুষ পাশের ব্যক্তিকে চিনতে পারত। ফজরে ষাট থেকে একশ আয়াত পড়তেন। এই হাদিস সালাতের সময়, ইশার আদব এবং ফজরের তিলাওয়াত—সবকিছু সহজভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুহর সালাত সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর আদায় করা হতো।
  • আসর সালাত এমন সময়ে হতো, যখন সূর্য এখনও সতেজ থাকত।
  • নবী صلى الله عليه وسلم ইশা বিলম্বে পড়া পছন্দ করতেন।
  • ইশার আগে ঘুমানো ও পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন