৭২/৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৮৪ - শিকার, তীর ও সন্দেহজনক অবস্থার বিধান

শিকার যদি দু’ বা তিন দিন শিকারী থেকে অদৃশ্য থাকে।

শিকার খাওয়ার বিধান: কুকুর, তীর ও সন্দেহের ক্ষেত্রে সতর্কতা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৮৪

مُوسٰى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَمْسَكَ وَقَتَلَ فَكُلْ وَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ عَلٰى نَفْسِه„ وَإِذَا خَالَطَ كِلاَبًا لَمْ يُذْكَرْ اسْمُ اللهِ عَلَيْهَا فَأَمْسَكْنَ وَقَتَلْنَ فَلاَ تَأْكُلْ فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهَا قَتَلَ وَإِنْ رَمَيْتَ الصَّيْدَ فَوَجَدْتَه“ بَعْدَ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ لَيْسَ بِه„ إِلاَّ أَثَرُ سَهْمِكَ فَكُلْ وَإِنْ وَقَعَ فِي الْمَاءِ فَلاَ تَأْكُلْ.

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

তুমি যদি তোমার কুকুরকে বিসমিল্লাহ পড়ে পাঠাও, এরপর কুকুর শিকার পাকড়াও করে এবং মেরে ফেলে, তবে তুমি তা খেতে পার। আর যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে, তাহলে খাবে না। কেননা, সে তো নিজের জন্যই ধরেছে। আর যদি এমন কুকুরের সঙ্গে মিশে যায়, যাদের উপর বিসমিল্লাহ পড়া হয়নি এবং সেগুলো শিকার ধরে মেরে ফেলে, তাহলে তা খাবে না। কেননা, তুমি তো জান না যে, কোন কুকুরটি হত্যা করেছে? আর যদি তুমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে থাক; এরপর তা একদিন বা দু’দিন পর এমন অবস্থায় হাতে পাও যে, তার গায়ে তোমার তীরের আঘাত ব্যতীত অন্য কিছু নেই, তাহলে খাও। আর যদি তা পানির মধ্যে পড়ে থাকে, তাহলে খাবে না।

সহীহ বুখারী হাদিস ৫৪৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে শিকার খাওয়ার বিষয়ে একাধিক বাস্তব অবস্থা বুঝিয়ে বলা হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, কুকুরকে বিসমিল্লাহ বলে পাঠানো হলে সে শিকার ধরে মেরে ফেললেও খাওয়া যাবে। কিন্তু কুকুর যদি কিছু খেয়ে ফেলে, তখন খাওয়া যাবে না, কারণ সে নিজের জন্য ধরেছে বলে ধরা হয়। আবার এমন কুকুর মিশে গেলে যাদের ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি, তখনও খাওয়া যাবে না, কারণ কোন কুকুর হত্যা করেছে তা জানা যায় না। তীরের শিকার এক-দুই দিন পরে শুধু নিজের তীরের আঘাতসহ পাওয়া গেলে খাওয়া যাবে; কিন্তু পানিতে পড়ে থাকলে খাবে না। এটি হালাল শিকারে সতর্কতা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিসমিল্লাহসহ পাঠানো কুকুরের শিকার খাওয়ার অনুমতি এসেছে।
  • কুকুর শিকার খেলে সেই শিকার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • অন্য কুকুর মিশে গেলে সন্দেহের কারণে খেতে নিষেধ করা হয়েছে।
  • পানিতে পাওয়া মৃত শিকারের বিষয়ে সতর্কতা শেখানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন