৭২/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫১৫ - প্রাণীর অঙ্গহানি ও নির্যাতনের নিষেধ
পশুর অঙ্গহানি করা, বেঁধে তীর দ্বারা হত্যা করা ও চাঁদমারি করা মাকরূহ।
প্রাণীর অঙ্গহানি নিষেধ: মুরগি বেঁধে তীর ছোঁড়ার শিক্ষা
সহীহ বুখারী : ৫৫১৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫১৫
أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَمَرُّوا بِفِتْيَةٍ أَوْ بِنَفَرٍ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا فَلَمَّا رَأَوْا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا وَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هٰذَا إِنَّ النَّبِيَّ ﷺ لَعَنَ مَنْ فَعَلَ هٰذَاتَابَعَه“ سُلَيْمَانُ عَنْ شُعْبَةَ حَدَّثَنَا الْمِنْهَالُ عَنْ سَعِيدٍ عَنْ ابْنِ عُمَرَ لَعَنَ النَّبِيُّ ﷺ مَنْ مَثَّلَ بِالْحَيَوَانِ وَقَالَ عَدِيٌّ عَنْ سَعِيدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ ﷺ.
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘উমর (রাঃ)-এর কাছে ছিলাম। এরপর আমরা একদল তরুণ কিংবা তিনি বলেছেন, একদল মানুষের কাছ দিয়ে যাবার সময় দেখলাম, তারা একটি মুরগী বেঁধে তার দিকে তীর ছুঁড়ছে। তারা যখন ইবনু ‘উমর (রাঃ)-কে দেখতে পেল, তখন তারা তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইবনু ‘উমর (রাঃ) বললেনঃ এ কাজ কে করেছে? এ কাজ যে করে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উপর অভিশাপ দিয়েছেন। শু‘বাহ (রহ.) থেকে সুলাইমান এ রকমই বর্ণনা করেছেন। মিনহাল (রহঃ) সা‘ঈদ (রহঃ)-এর মাধ্যমে ইবনু ‘উমর (রাঃ) সূত্রে বলেন, যে ব্যক্তি জীব-জন্তুর অঙ্গহানি করে তাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা‘নাত করেছেন।
সহীহ বুখারী হাদিস ৫৫১৫-এর সারসংক্ষেপ
মূল বিষয়: প্রাণীর অধিকার। এই হাদিসে সাঈদ ইবনু জুবাইর (রহঃ) বলেন, তিনি ইবনু উমর (রাঃ)-এর কাছে ছিলেন। তারা একদল তরুণ বা মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা একটি মুরগি বেঁধে তার দিকে তীর ছুঁড়ছিল। ইবনু উমর (রাঃ)-কে দেখে তারা সরে যায়। তখন তিনি প্রশ্ন করেন, এ কাজ কে করেছে? এরপর জানান, যে এমন কাজ করে নবী (صلى الله عليه وسلم) তার উপর অভিশাপ দিয়েছেন। একই বর্ণনায় জীবজন্তুর অঙ্গহানি করার বিষয়েও লা‘নাতের কথা এসেছে। তাই এই হাদিস প্রাণীকে বিনোদনের বস্তু বানানো, বেঁধে আঘাত করা এবং অঙ্গহানি করার বিরুদ্ধে কঠোর সতর্কতা দেয়। ইসলামে প্রাণীর প্রতি দয়া শুধু ভালো অভ্যাস নয়; ভুল আচরণ থেকে বিরত থাকাও জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রাণীকে বেঁধে আঘাত করা কঠোরভাবে নিন্দিত হয়েছে।
- জীবজন্তুর অঙ্গহানি করা নিষিদ্ধ কাজের মধ্যে এসেছে।
- ভুল কাজ দেখে সাহাবিরা তা চুপ করে মেনে নেননি।
