৭৩/১৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫৭৩ - কুরবানী
কুরবানীর গোশত থেকে কতটুকু খাওয়া যাবে, আর কতটুকু সঞ্চয় করে রাখা যাবে।
সহীহ বুখারী : ৫৫৭৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫৭৩
قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُه“ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَصَلّٰى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهَاكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ نُسُكِكُمْ فَوْقَ ثَلاَثٍ وَعَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عُبَيْدٍ نَحْوَهُ.
আবূ ‘উবায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
এরপর ঈদগাহে উপস্থিত হয়েছি ‘আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ)- এর সময়ে। তিনি খুতবার আগে সালাত আদায় করেন। এরপর লোকজনের উদ্দেশ্যে খুতবা দেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের কুরবানীর পশুর গোশত তিন দিনের বেশি সময় খেতে নিষেধ করেছেন। মা’মার, যুহরী, আবূ ‘উবায়দ (রহঃ) থেকে এরকমই বর্ণিত আছে।
