৭৪/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৬০৫ - পানীয় দ্রব্যসমূহ
দুধ পান করা
وَقَوْلِ اللَّهِ تَعَالَى : مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ.মহান আল্লাহর বাণী: “পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়।” (আন-নাহল ১৬ : ৬৬)"
সহীহ বুখারী : ৫৬০৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৬০৫
قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ بِقَدَحٍ مِنْ لَبَنٍ مِنَ النَّقِيعِ فَقَالَ لَه“ رَسُوْلُ اللهِ ﷺ أَلاَّ خَمَّرْتَه“ وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا.
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুমাইদ (রাঃ) এক বাটি দুধ নিয়ে আসলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেনঃ এটিকে ঢাকলে না কেন? একটি কাঠি দিয়ে হলেও ঢেকে রাখা দরকার।
