৭৪/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৬০৬ - পানীয় দ্রব্যসমূহ
দুধ পান করা
وَقَوْلِ اللَّهِ تَعَالَى : مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ.মহান আল্লাহর বাণী: “পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়।” (আন-নাহল ১৬ : ৬৬)"
সহীহ বুখারী : ৫৬০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৬০৬
عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ يَذْكُرُ أُرَاه“ عَنْ جَابِرٍ قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ النَّبِيُّ ﷺ أَلاَّ خَمَّرْتَه“ وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًاوَحَدَّثَنِي أَبُو سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّﷺ بِهٰذَا.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুমাইদ (রাঃ) নামক এক আনসারী নাকী‘ নামক জায়গা থেকে এক পেয়ালা দুধ নিয়ে নবী (ﷺ)-এর নিকট আসলেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেনঃ এটিকে ঢেকে আননি কেন? এর উপর থেকে কাঠি দিয়ে হলেও ঢেকে রাখা দরকার। আবূ সুফিয়ান (রহঃ) এ হাদীসটি জাবির (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এরকমই বর্ণনা করেছেন।
