৭৪/২৩. অধ্যায়ঃ
মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা।
সহিহ বুখারী : ৫৬২৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৬২৬
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ أَنَّه“ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُوْلُ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَنْهٰى عَنْ اخْتِنَاثِ الأَسْقِيَةِقَالَ عَبْدُ اللهِ قَالَ مَعْمَرٌ أَوْ غَيْرُه“ هُوَ الشُّرْبُ مِنْ أَفْوَاهِهَا.
আবূ সা‘ইদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে ‘ইখতিনাসিল আসকিয়া’ (মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা) হতে নিষেধ করতে শুনেছি।আবদুল্লাহ (রহঃ) বলেন, মামার কিংবা অন্য কেউ বলেছেন, ‘ইখতিনাস’ হল মশকের মুখে মুখ লাগিয়ে তা থেকে পানি পান করা।
[৫৬২৫; মুসলিম ৩৬/১৪, হাঃ ২০২৩, আহমাদ ১১৬৬২] আধুনিক প্রকাশনী- ৫২১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১১)
