৯/২২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৬৭ - ইশা বিলম্ব ও সুসংবাদ
ইশার সালাতের মর্যাদা।
ইশা বিলম্বের হাদিস: অপেক্ষাকারীদের জন্য সুসংবাদ
সহীহ বুখারী : ৫৬৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৬৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنْتُ أَنَا وَأَصْحَابِي الَّذِينَ، قَدِمُوا مَعِي فِي السَّفِينَةِ نُزُولاً فِي بَقِيعِ بُطْحَانَ، وَالنَّبِيُّ ﷺ بِالْمَدِينَةِ، فَكَانَ يَتَنَاوَبُ النَّبِيَّ ﷺ عِنْدَ صَلاَةِ الْعِشَاءِ كُلَّ لَيْلَةٍ نَفَرٌ مِنْهُمْ، فَوَافَقْنَا النَّبِيَّ ـ عليه السلام ـ أَنَا وَأَصْحَابِي وَلَهُ بَعْضُ الشُّغْلِ فِي بَعْضِ أَمْرِهِ فَأَعْتَمَ بِالصَّلاَةِ حَتَّى ابْهَارَّ اللَّيْلُ، ثُمَّ خَرَجَ النَّبِيُّ ﷺ فَصَلَّى بِهِمْ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لِمَنْ حَضَرَهُ " عَلَى رِسْلِكُمْ، أَبْشِرُوا إِنَّ مِنْ نِعْمَةِ اللَّهِ عَلَيْكُمْ أَنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَ النَّاسِ يُصَلِّي هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ ". أَوْ قَالَ " مَا صَلَّى هَذِهِ السَّاعَةَ أَحَدٌ غَيْرُكُمْ ". لاَ يَدْرِي أَىَّ الْكَلِمَتَيْنِ قَالَ. قَالَ أَبُو مُوسَى فَرَجَعْنَا فَفَرِحْنَا بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ.
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও আমার সাথীরা-যারা (আবিসিনিয়া হতে) জাহাজ মারফত আমার সঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন- বাকী‘য়ে বুতহানের একটা মুক্ত এলাকায় বসবাসরত ছিলাম। তখন নবী (ﷺ) থাকতেন মদীনায়। বুতহানের অধিবাসীরা পালাক্রমে একদল করে প্রতি রাতে ইশার সালাতের সময় আল্লাহর রাসূল (ﷺ)-এর খিদমতে আসতেন। পালাক্রমে ইশার সালাতের সময় আমি ও আমার কতিপয় সঙ্গী নবী (ﷺ)-এর কাছে হাজির হলাম। তখন তিনি কোনো কাজে খুব ব্যস্ত ছিলেন, ফলে সালাত আদায়ে বিলম্ব করলেন। এমন কি রাত অর্ধেক হয়ে গেলো।অতঃপর নবী (ﷺ) বেরিয়ে এলেন এবং সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি উপস্থিত ব্যক্তিদেরকে বললেনঃ প্রত্যেকেই নিজ নিজ স্থানে বসে যাও। তোমাদের সুসংবাদ দিচ্ছি যে, আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এটি এক নিয়ামত যে, তোমরা ছাড়া মানুষের মধ্যে কেউ এ মুহূর্তে সালাত আদায় করছে না। কিংবা তিনি বলেছিলেনঃ তোমরা ছাড়া কোনো উম্মত এ সময় সালাত আদায় করেনি। আল্লাহর রাসূল (ﷺ) কোন্ বাক্যটি বলেছিলেন বর্ণনাকারী তা নিশ্চিত করে বলতে পারেননি। আবূ মূসা (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর এ কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত মনে বাড়ি ফিরলাম।
সহীহ বুখারী হাদিস ৫৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ইশার সালাত বিলম্ব ও অপেক্ষার ফজিলত। আবু মূসা (রাঃ) বর্ণনা করেন, তারা পালাক্রমে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে ইশার সময় আসতেন। এক রাতে নবী (صلى الله عليه وسلم) কোনো কাজে ব্যস্ত থাকায় সালাত বিলম্ব করেন, এমনকি রাত অর্ধেক হয়ে যায়। এরপর তিনি সালাত আদায় করান এবং উপস্থিতদের বলেন, বসে থাকো, তোমাদের সুসংবাদ দিচ্ছি। তিনি জানান, আল্লাহর পক্ষ থেকে এটি তাদের জন্য একটি নিয়ামত যে তারা ছাড়া আর কেউ ওই সময়ে সালাত আদায় করছে না—বা এর কাছাকাছি অর্থের বাক্য বলেছেন। বর্ণনাকারী বাক্যটি নিয়ে নিশ্চিত ছিলেন না, তাই সেটিও সততার সঙ্গে এসেছে। এই হাদিসে ইশার অপেক্ষা, জামাত, ধৈর্য এবং নবী (صلى الله عليه وسلم)-এর উৎসাহ—সবই দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইশার সালাতের জন্য ধৈর্য ধরে অপেক্ষার গুরুত্ব বোঝা যায়।
- নবী (صلى الله عليه وسلم) অপেক্ষাকারীদের সুসংবাদ দিয়েছেন।
- বর্ণনাকারীর অনিশ্চয়তা সততার সঙ্গে উল্লেখ করা হয়েছে।
- সালাতের জন্য একত্র হওয়া সাহাবীদের জীবনে বড় বিষয় ছিল।
