৭৬/৫৩. অধ্যায়ঃ
পেঁচায় কোন অশুভ আলামত নেই।
সহিহ বুখারী : ৫৭৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৭৭১
وَعَنْ أَبِي سَلَمَةَ سَمِعَ أَبَا هُرَيْرَةَ بَعْدُ يَقُوْلُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلٰى مُصِحٍّ وَأَنْكَرَ أَبُو هُرَيْرَةَ حَدِيثَ الأَوَّلِ قُلْنَا أَلَمْ تُحَدِّثْ أَنَّه“ لاَ عَدْو‘ى فَرَطَنَ بِالْحَبَشِيَّةِ قَالَ أَبُو سَلَمَةَ فَمَا رَأَيْتُه“ نَسِيَ حَدِيثًا غَيْرَهُ.
আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু সালামা (রহঃ)-কে বলতে শুনেছেন, আবু হুরাইরা (রাঃ) পরে বললেন, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যেন কখনও রোগাক্রান্ত উট সুস্থ উটের সাথে না রাখে। আর আবু হুরাইরা (রাঃ) প্রথম হাদীস অস্বীকার করেন।আমরা বললামঃ আপনি কি لاَ عَدْوَى হাদীস বর্ণনা করেননি? তখন তিনি হাবশী ভাষায় কী যেন বললেন। আবু সালামা (রহঃ) বলেনঃ আমি আবু হুরাইরা (রাঃ)-কে এ হাদীস ছাড়া আর কোন হাদীস ভুলে যেতে দেখিনি।
[৫৭৭৪; মুসলিম ৩৯/৩৩, হাঃ ২২২১, আহমাদ ৯২৭৪] আধুনিক প্রকাশনী- ৫৩৪৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৪৫)
