৭৭/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৮৮ - পোশাক-পরিচ্ছদ
যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরিধান করে।
সহীহ বুখারী : ৫৭৮৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৮৮
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لاَ يَنْظُرُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ إِلٰى مَنْ جَرَّ إِزَارَه“ بَطَرًا.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ কিয়ামত দিবসে সে ব্যক্তির দিকে (দয়ার) দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি অহংকার বশতঃ ইযার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে।
