৭৭/৬৪. অধ্যায়ঃ
নখ কাটা
সহিহ বুখারী : ৫৮৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৯২
بَاب تَقْلِيمِ الأَظْفَارِحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ". وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তোমরা মুশরিকদের উল্টো করবে: দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে।ইবন উমর (রাঃ) যখন হজ্জ বা উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
[৫৮৯৩; মুসলিম ২/১৬, হাঃ ২৫৯, আহমাদ ৪৬৫৪] আধুনিক প্রকাশনী- ৫৪৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬০)
