৩/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৯ - আমানত

আলোচনায় রত অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর দেয়া

আমানত নষ্ট হওয়ার আলামত: অযোগ্যকে দায়িত্ব দেওয়া

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ ﷺ فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ ﷺ يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ، فَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ «أَيْنَ ـ أُرَاهُ ـ السَّائِلُ عَنِ السَّاعَةِ».قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ «فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ». قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ «إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আল্লাহর রসূল (ﷺ) মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তাঁর নিকট জনৈক বেদুঈন এসে জিজ্ঞেস করল, ‘কেয়ামত কখন সংঘটিত হবে?’ আল্লাহর রসূল (ﷺ) তাঁর আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি।আল্লাহর রসূল (ﷺ) আলোচনা শেষে বললেনঃ ‘কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’ সে বলল, ‘এই যে আমি, হে আল্লাহর রসূল!’ তিনি বললেনঃ “যখন কোন অনুপযুক্ত ব্যক্তির উপর কোন কাজের দায়িত্ব দেয়া হয়, তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে।”

(৬৪৯৬) (আধুনিক প্রকাশনীঃ ৫৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭)

সহীহ বুখারী হাদিস ৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের কোর টপিক হলো আমানত ও দায়িত্ব। এক বেদুঈন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করল, কেয়ামত কখন হবে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন আলোচনা শেষ করে তাকে উত্তর দিলেন। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হবে, তখন কেয়ামতের অপেক্ষা কর। প্রশ্নকারী জানতে চাইল, আমানত নষ্ট হওয়া কীভাবে? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির উপর দেওয়া হবে, তখন কেয়ামতের অপেক্ষা কর। এই হাদিস আমাদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক করে। কাজ, নেতৃত্ব, বিচার, শিক্ষা বা যে কোনো আমানত—যোগ্যতার সঙ্গে সম্পর্কিত। নিজের হাতে দায়িত্ব থাকলেও তা সঠিকভাবে পালন করা এবং অন্যকে দায়িত্ব দিলে উপযুক্ততা দেখা জরুরি। এ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও নেতৃত্ব—সব জায়গায় কাজে লাগে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দায়িত্ব একটি আমানত।
  • অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া আমানত নষ্ট করার মতো।
  • যোগ্যতা দেখে কাজ দেওয়া দরকার।
  • কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, তবে তার কিছু আলামত জানানো হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন