৭৭/৬৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯০৬ - পোশাক-পরিচ্ছদ
কোঁকড়ানো চুল প্রসঙ্গে।
সহীহ বুখারী : ৫৯০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯০৬
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ ضَخْمَ الْيَدَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ، وَكَانَ شَعَرُ النَّبِيِّ ﷺ ﷺ رَجِلاً، لاَ جَعْدَ، وَلاَ سَبِطَ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) -এর হাত গোশ্তে পূর্ণ ছিল। তাঁর পরে আমি কোন লোককে এমন দেখিনি। আর নবী (ﷺ) -এর চুল ছিল মাঝারি রকমের, অধিক কোঁকড়ানোও না, অধিক সোজাও না।
