৭৭/৭৪. অধ্যায়ঃ
মাথায় ও দাড়িতে খুশবু লাগানো প্রসঙ্গে।
সহিহ বুখারী : ৫৯২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯২৩
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যত উৎকৃষ্ট খুশবু পেতাম, তা নবী (ﷺ)-কে লাগিয়ে দিতাম। এমনকি সে খুশবুর ঔজ্জ্বল্য তাঁর মাথায় ও দাড়িতে দেখতে পেতাম।
আধুনিক প্রকাশনী- ৫৪৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৬
