৭৭/৭৫. অধ্যায়ঃ
চিরুনি করা প্রসঙ্গে।
সহিহ বুখারী : ৫৯২৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯২৪
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى فَقَالَ " لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ ".
সাহ্ল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক একটি ছিদ্র দিয়ে নবী (ﷺ)-এর ঘরে উঁকি মারে। নবী (ﷺ) তখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন। তিনি বললেন: আমি যদি জানতাম যে, তুমি ছিদ্র দিয়ে তাকিয়ে দেখছ, তাহলে এ (চিরুনি) দিয়ে আমি তোমার চোখ বিঁধিয়ে দিতাম। দৃষ্টি থেকে বাঁচার জন্যই তো অনুমতি গ্রহণ করার বিধি রাখা হয়েছে।
আধুনিক প্রকাশনী- ৫৪৯২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৭
