৭৭/৭৯. অধ্যায়ঃ
খুশবু লাগানো মুস্তাহাব।
সহিহ বুখারী : ৫৯২৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯২৮
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যে সব সুগন্ধি পেতাম, তার মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট সুগন্ধিটি নবী (ﷺ)-কে তাঁর মুহরিম অবস্থায় লাগিয়ে দিতাম।
[১৫৩৯; মুসলিম ৩৭/৩৩, হাঃ ২১২৪, আহমাদ ৪৭২৪] আধুনিক প্রকাশনী- ৫৪৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯১)
