৭৭/৮২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৩১ - পোশাক-পরিচ্ছদ
সৌন্দর্য লাভের উদ্দেশ্যে সম্মুখের দাঁত কেটে সরু করা ও দাঁতের মধ্যে ফাঁক করা।
সহীহ বুখারী : ৫৯৩১
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৩১
حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى، مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ ﷺ وَهْوَ فِي كِتَابِ اللَّهِ ﴾وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ﴿.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সে সব নারীদের উপর যারা চুল, ভ্রু তুলে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্যে সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহ্র সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। রাবী বলেনঃ আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী (ﷺ) অভিশাপ করেছেন? আর আল্লাহ্র কিতাবে আছেঃ “রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর।” (সূরা আল-হাশর ৫৯ : ৭)
