৯/৩৪. অধ্যায়ঃ
মেঘলা দিনে জলদি সালাত আদায় করা।
সহিহ বুখারী : ৫৯৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৪
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى ـ هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ أَبَا الْمَلِيحِ، حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلاَةِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ".
আবূ মালীহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক মেঘলা দিনে আমরা বুরাইদা (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্র সালাত আদায় করে নাও। কেননা নবী (ﷺ) বলছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়।
