৭৭/৮৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৪২ - পোশাক-পরিচ্ছদ
পরচুলা লাগানো সম্পর্কিত।
সহীহ বুখারী : ৫৯৪২
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৪২
حَدَّثَنِي يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ سَمِعْتُ النَّبِيَّ ﷺ أَوْ قَالَ النَّبِيُّ ﷺ «الْوَاشِمَةُ وَالْمُوتَشِمَةُ، وَالْوَاصِلَةُ وَالْمُسْتَوْصِلَةُ». يَعْنِي لَعَنَ النَّبِيُّ ﷺ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) থেকে শুনেছি অথবা বলেন, নবী (ﷺ) বলেছেনঃ উল্কি অঙ্কনকারী এবং পেশাধারী নারী এবং পরচুলা ব্যবহারকারী পরচুলা লাগানোর পেশাধারী নারীকে নবী (ﷺ) লা’নত করেছেন।
