৭৭/৮৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৪১ - পোশাক-পরিচ্ছদ
পরচুলা লাগানো সম্পর্কিত।
সহীহ বুখারী : ৫৯৪১
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৪১
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّهُ سَمِعَ فَاطِمَةَ بِنْتَ الْمُنْذِرِ، تَقُولُ سَمِعْتُ أَسْمَاءَ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي أَصَابَتْهَا الْحَصْبَةُ، فَامَّرَقَ شَعَرُهَا، وَإِنِّي زَوَّجْتُهَا أَفَأَصِلُ فِيهِ فَقَالَ «لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمَوْصُولَةَ».
আসমা বিনতু আবূ বাক্র (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা নবী (ﷺ) -কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্র রাসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? তিনি বললেনঃ পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ্ অভিশাপ দিয়েছেন।
