৭৭/৮৬. অধ্যায়ঃ
উল্কি অঙ্কনকারী নারী
সহিহ বুখারী : ৫৯৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৪৪
حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعَيْنُ حَقٌّ ". وَنَهَى عَنِ الْوَشْمِ.حَدَّثَنِي ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ حَدِيثَ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،، فَقَالَ سَمِعْتُهُ مِنْ أُمِّ يَعْقُوبَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নজর লাগা প্রকৃত সত্য এবং তিনি উল্কি অঙ্কন করা থেকে নিষেধ করেছেন।সুফিয়ান (রহঃ) হতে বর্ণিত। আমি আবদুর রহমান ইবন আবিসের নিকট মানসুর কর্তৃক বর্ণিত আবদুল্লাহ (ইবন মাসউদ) -এর হাদীস উল্লেখ করি। তখন আবদুর রহমান ইবন আবিস বলেন, আমি উম্মু ইয়াকুবের মাধ্যমে আবদুল্লাহ থেকে মানসুর বর্ণিত হাদীসের মতই হাদীস শুনেছি।
[৫৭৪০] (আধুনিক প্রকাশনীঃ ৫৫১১,ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪০৬) (আধুনিক প্রকাশনী- ৫৫১২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪০৭)
