৭৭/১০১. অধ্যায়ঃ
জন্তুযানে পুরুষের পেছনে পুরুষের বসা।
সহিহ বুখারী : ৫৯৬৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৬৭
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ أَخِرَةُ الرَّحْلِ فَقَالَ " يَا مُعَاذُ ". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ " يَا مُعَاذُ ". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ " يَا مُعَاذُ ". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ " هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ ". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا ". ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ " يَا مُعَاذُ بْنَ جَبَلٍ ". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. فَقَالَ " هَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ ". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ ".
মু’আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি নবী (ﷺ)-এর পশ্চাতে উপবিষ্ট ছিলাম। আমার ও তাঁর মাঝে লাগামের রশি ছাড়া অন্য কিছুই ছিল না। তিনি বললেন: মু’আয! আমি বললাম: হাজির আছি, হে আল্লাহর রসূল (ﷺ)! তারপর কিছুক্ষণ চললেন। আবার বললেন: হে মু’আয! আমি বললাম: হাজির আছি, হে আল্লাহর রসূল (ﷺ)! তারপর আরও কিছুক্ষণ চললেন। আবার বললেন: হে মু’আয ইবনু জাবাল! আমি বললাম: হাজির আছি, হে আল্লাহর রসূল (ﷺ)! তিনি বললেন: তুমি জান, বান্দার উপর আল্লাহর কী হক? আমি বললাম: আল্লাহ ও তাঁর রসূলই বেশি জানেন। তিনি বললেন: বান্দার উপর আল্লাহর হক এই যে, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে, অন্য কিছুকে তাঁর শরীক গণ্য করবে না।এরপর কিছু সময় চললেন। তারপর বললেন: হে মু’아য ইবনু জাবাল! আমি বললাম: হাজির আছি, হে আল্লাহর রসূল (ﷺ)! তিনি বললেন: বান্দারা যখন তাদের দায়িত্ব পালন করে, তখন আল্লাহর প্রতি বান্দার অধিকার কী, তা জান কি? আমি বললাম: আল্লাহ ও তাঁর রসূলই অধিক জানেন। তিনি বললেন: আল্লাহর উপর বান্দার অধিকার এই যে, তিনি তাদের আজাব দেবেন না।
আধুনিক প্রকাশনী- ৫৫৩৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪২৯
