৭৮/৬. অধ্যায়ঃ
পিতা-মাতার নাফরমানী করা কবীরা গুনাহ।
قَالَ بُنُّ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ.ইবন ‘উমার (রা.) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৫৯৭৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৭৭
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَبَائِرَ، أَوْ سُئِلَ عَنِ الْكَبَائِرِ فَقَالَ " الشِّرْكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ". فَقَالَ " أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ـ قَالَ ـ قَوْلُ الزُّورِ ـ أَوْ قَالَ ـ شَهَادَةُ الزُّورِ ". قَالَ شُعْبَةُ وَأَكْثَرُ ظَنِّي أَنَّهُ قَالَ " شَهَادَةُ الزُّورِ ".
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) কবীরা গুনাহর কথা উল্লেখ করলেন অথবা তাঁকে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন: আল্লাহর সঙ্গে শরীক করা, মানুষ হত্যা করা ও মা-বাবার নাফরমানি করা।তারপর তিনি বললেন: আমি কি তোমাদের কবীরা গুনাহর অন্যতম গুনাহ হতে সতর্ক করবো না? পরে বললেন: মিথ্যা কথা বলা, অথবা বলেছেন: মিথ্যা সাক্ষ্য দেয়া।শু’বাহ (রহঃ) বলেন, আমার বেশি ধারণা হয় যে, তিনি বলেছেন: মিথ্যা সাক্ষ্য দেয়া।
আধুনিক প্রকাশনী- ৫৫৪৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৩৯
