৭৮/৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৭৮ - আচার-ব্যবহার
মুশরিক পিতার সাথে সুসম্পর্ক রাখা।
সহীহ বুখারী : ৫৯৭৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৭৮
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، أَخْبَرَتْنِي أَسْمَاءُ ابْنَةُ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَتَتْنِي أُمِّي رَاغِبَةً فِي عَهْدِ النَّبِيِّ ﷺ ﷺ فَسَأَلْتُ النَّبِيَّ ﷺ آصِلُهَا قَالَ " نَعَمْ ". قَالَ ابْنُ عُيَيْنَةَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهَا ﴾لاَ يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ﴿
আসমা বিন্তু আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) -এর যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন। আমি নবী (ﷺ) -এর নিকট জিজ্ঞেস করলামঃ তার সঙ্গে ভাল ব্যবহার করবো কি না? তিনি বললেন, হাঁ।ইবনু ‘উয়াইনাহ (রহঃ) বলেন, এ ঘটনা প্রসঙ্গেই আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেনঃ “দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, আর তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ী থেকে বের ক’রে দেয়নি তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে আর ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেননি।” (সূরা আল-মুমতাহিনাহ ৬০:৮)
