৭৮/১৭. অধ্যায়ঃ

কারো শিশু কন্যাকে নিজের সাথে খেলাধুলা করার ব্যাপারে বাধা না দেওয়া অথবা তাকে চুম্বন দেয়া, তার সাথে হাস্য তামাশা করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৯৩

حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَبِي وَعَلَىَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ سَنَهْ سَنَهْ ‏"‏‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ وَهْىَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ‏.‏ قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَجَرَنِي أَبِي‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ دَعْهَا ‏"‏‏.‏ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي ‏"‏‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ‏.‏ يَعْنِي مِنْ بَقَائِهَا‏.‏

উম্মু খালিদ বিন্‌ত খালিদ ইব্‌নু সা’ঈদ হতে বর্ণিতঃ

আমি আমার পিতার সাথে রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলাম। আমার গায়ে তখন হলুদ রঙের জামা ছিল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, সানাহ সানাহ। আবদুল্লাহ (রহঃ) বলেন, হাবশি ভাষায় এর অর্থ সুন্দর, সুন্দর।উম্মু খালিদ বলেন: আমি তখন মোরে নবুওয়াত নিয়ে খেলতে লাগলাম। আমার পিতা আমাকে ধমক দিলেন। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ও যা করছে করতে দাও। এরপর রসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কাপড় পুরানো কর ও জীর্ণ কর, আবার পুরানো কর, জীর্ণ কর, আবার পুরানো কর, জীর্ণ কর। তিনবার বললেন। আবদুল্লাহ (রহঃ) বলেন: তিনি দীর্ঘ জীবন লাভকারী হিসেবে আলোচিত হয়েছিলেন।

আধুনিক প্রকাশনী- ৫৫৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৫৪

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন