৭৮/১৮. অধ্যায়ঃ
সন্তানকে আদর-স্নেহ করা, চুমু দেয়া ও আলিঙ্গন করা।
وَقَالَ ثَابِتٌ عَنْ أَنَسٍ أَخَذَ النَّبِيُّ ﷺ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ.সাবিত (রহ.) আনাস (রা.) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) (তাঁর পুত্র) ইবরাহীমকে চুমু দিয়েছেন ও তার ঘ্রাণ গ্রহণ করেছেন।"
সহিহ বুখারী : ৫৯৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯৯৬
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا أَبُو قَتَادَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ، فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَهَا، وَإِذَا رَفَعَ رَفَعَهَا.
আবূ ক্বাতাদাহ (রাঃ হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) আমাদের সম্মুখে আসলেন। তখন উমামা বিনত আবুল আস তাঁর স্কন্ধের উপর ছিলেন। এই অবস্থায় নবী (ﷺ) সালাতে দণ্ডায়মান হলেন। যখন তিনি রুকুতে যেতেন, তাঁকে নামিয়ে রাখতেন, আবার যখন উঠে দাঁড়াতেন, তখন তাঁকেও উঠিয়ে নিতেন।
আধুনিক প্রকাশনী- ৫৫৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৫৭
