৭৮/২২. অধ্যায়ঃ
শিশুকে রানের উপর স্থাপন করা।
সহিহ বুখারী : ৬০০৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬০০৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَارِمٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا تَمِيمَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، يُحَدِّثُهُ أَبُو عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ، وَيُقْعِدُ الْحَسَنَ عَلَى فَخِذِهِ الأُخْرَى، ثُمَّ يَضُمُّهُمَا ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ ارْحَمْهُمَا فَإِنِّي أَرْحَمُهُمَا ". وَعَنْ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ التَّيْمِيُّ فَوَقَعَ فِي قَلْبِي مِنْهُ شَىْءٌ، قُلْتُ حَدَّثْتُ بِهِ كَذَا وَكَذَا، فَلَمْ أَسْمَعْهُ مِنْ أَبِي عُثْمَانَ، فَنَظَرْتُ فَوَجَدْتُهُ عِنْدِي مَكْتُوبًا فِيمَا سَمِعْتُ.
উসামাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে তাঁর এক রানের উপর আমাকে বসাতেন এবং হাসানকে বসাতেন অন্য রানে। তারপর দুজনকে একত্রে মিলিয়ে নিতেন। পরে বলতেনঃ হে আল্লাহ! আপনি এদের দুজনের উপর রহম করুন, কেননা আমিও এদের ভালোবাসি।অপর এক সূত্রে তামীমী বলেন, এ হাদিসটি সম্পর্কে আমার মনে সন্দেহ জাগল। ভাবলাম, আবু উসমান থেকে আমি এত এত হাদিস বর্ণনা করেছি, এ হাদিসটি মনে হয় তার কাছ থেকে শুনিনি। পরে খোঁজ করে দেখলাম যে, আবু উসমানের নিকট হতে শোনা যে সব হাদিস আমার কাছে লেখা ছিল, তাতে এটি পেয়ে গেলাম।
আধুনিক প্রকাশনী- ৫৫৬৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৬৪
